rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
rupalibangla
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শত্রুরা নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে : ফখরুল

স্টাফ রিপোর্টার

প্রকাশ : রবিবার, ১৪ ডিসেম্বর,২০২৫, ০৪:৪৭ পিএম
শত্রুরা নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। আমরা আশঙ্কা করছি, সামনে আরও হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আজ রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিদকের এসব কথা বলেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ আবারও একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছে। আমরা যে কোনো মূল্যে স্বাধীনতাকে রক্ষা করব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেম, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে, আমাদের দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থ, তার পক্ষ থেকে এবং আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসেছিলাম। আমরা এখানে শ্রদ্ধা জানিয়েছি এবং শপথ গ্রহণ করেছি—যেকোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করব। একইসঙ্গে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এদেশের স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের সবার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। বিএনপি মহাসচিব আরও বলেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে আমূল পরিবর্তন নিয়ে এসেছেন, তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর, আল-শামসের হাতে নিহত হোন দেশের অনেক বুদ্ধিজীবী। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন, ছাত্র, যুব, নারী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও রায়ের বাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শহীদদের স্মরণে বিভিন্ন সংগঠনের আলোচনা সভা ইত্যাদি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)