rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
rupalibangla
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্ষণের কোনো ছোট-বড় সংজ্ঞা নেই, সবই সমান অপরাধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ১৫ জুন,২০২৬, ০৮:২২ পিএম
ধর্ষণের কোনো ছোট-বড় সংজ্ঞা নেই, সবই সমান অপরাধ

জাতীয় সংসদে ধর্ষণের বিচার নিয়ে কঠোর অবস্থান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ধর্ষণের কোনো ছোট বা বড় সংজ্ঞা হতে পারে না—সব ধরনের ধর্ষণই সমান অপরাধ এবং সব ক্ষেত্রেই সমানভাবে বিচার নিশ্চিত করতে হবে।

সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সপ্তম বৈঠকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বাজেট ও ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনাকালে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, দুর্নীতির মতো ধর্ষণের ক্ষেত্রেও কোনো শ্রেণিভেদ নেই। আইনের দৃষ্টিতে সব অপরাধই সমান এবং বিচারও সমানভাবে নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সংসদে উত্থাপিত বিভিন্ন বক্তব্য ও বিতর্কের বিষয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন এবং প্রশ্ন তোলেন, কেউ কেউ আসলে অপরাধের পক্ষে নাকি বিপক্ষে অবস্থান নিচ্ছেন।

এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুর্নীতি দমন কমিশন) নিয়ে আলোচনায় মন্ত্রী জানান, একটি শক্তিশালী কমিশন গঠনের লক্ষ্যেই নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে সংসদে বিল আকারে এনে আরও কার্যকর আইন প্রণয়ন করা হবে।

তিনি আরও বলেন, দেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ ফেরাতে সরকার কাজ করছে এবং এ বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন। শ্বেতপত্রের তথ্য তুলে ধরে তিনি দাবি করেন, ব্যাংকিং খাতে লুটপাট ও অনিয়মের কারণে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, যা ফিরিয়ে আনার উদ্যোগ চলছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)