Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নালিতাবাড়ীর নন্নী ইউনিয়নে বিএনপির কর্মি সমাবেশ

আমিরুল ইসলাম, শেরপুর

প্রকাশ : শুক্রবার, ১২ ডিসেম্বর,২০২৫, ০৬:২৭ পিএম
নালিতাবাড়ীর নন্নী ইউনিয়নে বিএনপির কর্মি সমাবেশ

শেরপুরের নালিতাবাড়ীতে ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে উপজেলার নন্নী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে কন‍্যাডুবি ঈদগাঁ মাঠে আসন্ন সংসদ নির্বাচনে নকলা-নালিতাবাড়ী আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে বিজয়ী করার লক্ষে এক কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়।

৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইউনুস আলী দেওয়ান, বিশেষ অতিথি নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, প্রধান বক্তা হিসেবে নন্নী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মেম্বার, বক্তব্য রাখেন।

এছাড়াও নন্নী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন, সহ-সভাপতি মোফাচ্ছেল হোসেন, ইসকেন্দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদল নেতা আমিরুল ইসলাম, নন্নী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতা রবিউল ইসলাম, যুবদল নেতা হাফিজুর রহমান, রাসেল সরকার, ছাত্রদলের সভাপতি জাকারিয়া বাবু প্রমুখ।কর্মিসমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের কয়েক শত নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা, আসন্ন সংসদ নির্বাচনে ধানেরশীষ প্রতিকে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন‍্য দোয়া ও মোনাজাত করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)