Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● মোহাম্মদপুরে নারী ও কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেপ্তার ● জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান ● সপ্তাহান্তের শুরুতেই ইরানে হামলা হতে পারে, ট্রাম্পের বিশেষ দূতের ইঙ্গিত ● মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ● ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১ হাজার ৯৩৩ যাত্রী ● ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ ● স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানি মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম ● আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন রাষ্ট্রপতির ● সৌদি আরবে হুথি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ● সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানি মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৯:১৪ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানি মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

চাঁদাবাজি, দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি উপলক্ষে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে এ দাবি জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘এই কারওয়ান বাজার সর্বাধিক চাঁদাবাজির শিকার হয়। তাই এ এলাকা থেকেই গণসংযোগ কর্মসূচি শুরু করছি। আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেল ও দ্রব্যমূল্য বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে এই লিফলেট বিতরণ কর্মসূচি।’

তিনি বলেন, সারা দেশে সন্ত্রাস ও চাঁদাবাজ সিন্ডিকেটগুলোকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। দেশজুড়ে এই গণবিক্ষোভ কর্মসূচি পরিচালিত হবে। নাসির ও আসিফের নেতৃত্বে ঢাকায় গণসংযোগ কর্মসূচি চলবে।

দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই বলে অভিযোগ করে এনসিপির আহ্বায়ক বলেন, সাংবাদিকদের ওপর প্রকাশ্যে আক্রমণ করতে বলা হচ্ছে। সরকারের সমালোচনা করায় মোট ২২ জন গ্রেপ্তার হয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনকে সাইবার নিরাপত্তা আইন নামে ব্যবহার করে দমন-পীড়ন চালানো হচ্ছে।

সরকারের কোনো পরিকল্পনা নেই উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বাজেট অধিবেশনে বিএনপি সরকার দাবি করেছিল, কোনো কিছুর দাম বাড়বে না। অথচ অকটেন ও ডিজেলের দাম তিন দফায় বাড়ানো হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)