Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ১ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের চোখে ব্যান্ডেজ পরে এনসিপির ওপর হামলার প্রতিবাদে ইবি বৈবিছাআ'র প্রতীকী মানববন্ধন শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে নৌকাডুবি: ১৮ রোহিঙ্গা জীবিত উদ্ধার ভালুকায় আসক ফাউন্ডেশনকে এগিয়ে নিতে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী লালমোহন গৃহবধূকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা ছিনতাই, আটক ৩ শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হচ্ছে না: ভারত বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য: স্থানীয় সরকার মন্ত্রী এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করল ইসি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হামিউস সুন্নাহ আমেনা খাতুন মহিলা মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

আমিরুল ইসলাম, শেরপুর

প্রকাশ : সোমবার, ২৪ নভেম্বর,২০২৫, ০৫:৩৫ পিএম
হামিউস সুন্নাহ আমেনা খাতুন মহিলা মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

শেরপুরের নালিতাবাড়ীর হামিউস সুন্নাহ আমেনা খাতুন মহিলা মাদ্রাসার ২য় সাময়িক পরীক্ষার ফলাফল-পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার নন্নী ঢেকরাপাড়ায় অবস্থিত হামিউস সুন্নাহ আমেনা খাতুন মহিলা মাদ্রাসার উদ‍্যোগে পরীক্ষার ফলাফল-পুরষ্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ উপলক্ষে প্রতিষ্ঠান চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন অত্র এলাকার কৃতিসন্তান ও ঢাকা রাজাবাড়ী জামিয়া আরাবিয়া দারুসসুন্নাহ মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা আলমগীর হোসাইন।মহিলা মাদ্রাসাটির পরিচালক মুফতি আবু ইউসুফের উপস্থাপনায় এতে অন‍্যান‍্যদের মাঝে বক্তব্য রাখেন,অত্র মাদ্রাসার সহ-সভাপতি আলহাজ্ব সেলিম মিয়া, গুরুত্বপূর্ণ বয়ান ও মুনাজাত করেন ঝিনাইগাতী উপজেলার জামিয়া খাতামুল আম্বিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতি শফিকুল ইসলাম প্রমুখ।এসময় মাদ্রাসার ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, আলেম-ওলামা, অভিভাবক ও এলাকার সচেতন মহল উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)