Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ১ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের চোখে ব্যান্ডেজ পরে এনসিপির ওপর হামলার প্রতিবাদে ইবি বৈবিছাআ'র প্রতীকী মানববন্ধন শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে নৌকাডুবি: ১৮ রোহিঙ্গা জীবিত উদ্ধার ভালুকায় আসক ফাউন্ডেশনকে এগিয়ে নিতে আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী লালমোহন গৃহবধূকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা ছিনতাই, আটক ৩ শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হচ্ছে না: ভারত বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য: স্থানীয় সরকার মন্ত্রী এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করল ইসি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নালিতাবাড়ীতে ৩ মাদক কারবারিকে কারাদণ্ড

আমিরুল ইসলাম, শেরপুর

প্রকাশ : শুক্রবার, ১৪ নভেম্বর,২০২৫, ০৮:৪০ এ এম
নালিতাবাড়ীতে ৩ মাদক কারবারিকে কারাদণ্ড

শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন মেয়াদে ৩ মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপজেলার আমবাগান এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি’র নেতৃত্বে অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার আমবাগান এলাকায় মাদকের কারবার চলছে এমন খবরে অভিযান চালায় প্রশাসন। পরে অভিযুক্তদের স্বীকারোক্তি এবং উপস্থিত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।দন্ডপ্রাপ্তরা হলেন, ভেদীকুড়া গ্রামের আমছার আলীর ছেলে আবু নাঈম (২৬) ৬ মাস, খুজিউড়া গ্রামের আশরাফ আলীর ছেলে মমতাজ (২২) ও সুতিয়ারপাড় গ্রামের আয়নাল হকের ছেলে কাইয়ুম (২৭) ৩ মাস। সেইসাথে প্রত্যেককেই ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।এব‍্যাপারে ইউএনও ফারজানা আক্তার ববি সাংবাদিকদের বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসন শক্ত অবস্থানে রয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)