Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুবদল সক্রিয় ভূমিকা রেখেছে: নূরুল ইসলাম নয়ন ● নরসিংদীতে পরিত্যক্ত ঘরে অস্ত্র-মাদকসহ সাড়ে ১০ লাখ টাকা উদ্ধার ● দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন ● কনের সাজে মুগ্ধ করলেন সাদিয়া আয়মান ● সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও অন্তর্বর্তী প্রধানমন্ত্রী থাকছেন নেতানিয়াহু ● জাপানে প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, উড্ডয়নে বিলম্ব ● বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ● অমূল্য চন্দ্র বণিকের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ ● চার গোলে মন্টেনেগ্রোকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ ● চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার তামাক আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নরসিংদীতে পরিত্যক্ত ঘরে অস্ত্র-মাদকসহ সাড়ে ১০ লাখ টাকা উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৬:৪০ পিএম
নরসিংদীতে পরিত্যক্ত ঘরে অস্ত্র-মাদকসহ সাড়ে ১০ লাখ টাকা উদ্ধার

নরসিংদী শহরতলির ঘোড়াদিয়া গ্রামের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, মাদক ও নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোররাত থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১১-এর নরসিংদী ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান জানান, অভিযানে একটি বিদেশি রিভলবার, একটি দেশীয় পাইপগান, বিভিন্ন ধরনের ৬১ রাউন্ড গুলি, ছয়টি ব্ল্যাংক কার্তুজ, নয়টি চাপাতি ও ছোরা, ৭৫ বোতল স্কাফ সিরাপ এবং নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব অস্ত্র, মাদক ও অর্থ পরিত্যক্ত ঘরটিতে মজুত করা হয়েছিল।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে বলে জানিয়েছে এসআরবি-১১।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)