Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী ● ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুবদল সক্রিয় ভূমিকা রেখেছে: নূরুল ইসলাম নয়ন ● নরসিংদীতে পরিত্যক্ত ঘরে অস্ত্র-মাদকসহ সাড়ে ১০ লাখ টাকা উদ্ধার ● দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন ● কনের সাজে মুগ্ধ করলেন সাদিয়া আয়মান ● সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও অন্তর্বর্তী প্রধানমন্ত্রী থাকছেন নেতানিয়াহু ● জাপানে প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, উড্ডয়নে বিলম্ব ● বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ● অমূল্য চন্দ্র বণিকের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ ● চার গোলে মন্টেনেগ্রোকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুবদল সক্রিয় ভূমিকা রেখেছে: নূরুল ইসলাম নয়ন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৭:০১ পিএম
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুবদল সক্রিয় ভূমিকা রেখেছে: নূরুল ইসলাম নয়ন

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেছেন, মাদকের সঙ্গে যারা জড়িত, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।’ ইতিমধ্যে এই জন্য অনেককে জেলে যেতে হয়েছে।
'আমাদের কাছে সকল মতের মানুষ নিরাপদ। তবে যারা ১৭ বছর অপকর্ম করেছে, তাদের জেলে থাকতে হবে। বিচারের মুখোমুখি হতে হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে চরফ্যাশন সদর রোডে চরফ্যাশন উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত ঐতিহাসিক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম নয়ন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবসমাজকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দীর্ঘ ১৭ বছর নেতৃত্ব দিয়েছেন। যুবদলও ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছে।

চরফ্যাশন ও মনপুরার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এ অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়ন ও নদীভাঙন রোধে কাজ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি পর্যটন খাতের উন্নয়নেও উদ্যোগ নেওয়া হচ্ছে। মানুষের সেবাকে ইবাদত হিসেবে গ্রহণ করে কাজ করতে হবে। বিএনপির নেতা-কর্মীদের মানুষের সমস্যা সমাধানে আন্তরিক হতে হবে।

আগামী বছরের স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যোগ্য প্রার্থী বাছাই করতে হবে। দলের সিদ্ধান্ত মেনে চলতে হবে। দলের সিদ্ধান্ত না মানার কারণে দল বিব্রতকর পরিস্থিতিতে পড়লে তা দলের প্রতি আনুগত্যের অভাব হিসেবে বিবেচিত হবে।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. ফিরোজ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা যুবদলের সভাপতি হাজী জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম ও জ্যেষ্ঠ সহসভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস।

চরফ্যাশন উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল আলম প্রিন্সের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব হাজী জাহিদুল ইসলাম রাসেল।
এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

চরফ্যাশন উপজেলার ২১টি ইউনিয়ন ও পৌরসভা থেকে হাজারো নেতা-কর্মী সমাবেশে অংশ নেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)