Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৫ ● রাজধানীতে লাইসেন্সবিহীন রিকশা চলাচলে নিষেধাজ্ঞা, নীতিমালা প্রকাশ ● রায় জালিয়াতি: আদেশ না হওয়া পর্যন্ত ঢাকা ছাড়তে পারবেন না সিদ্দিক উল্লাহ মিয়া ● এলডিসি উত্তরণে আরও তিন বছর সময় পেল বাংলাদেশ ● সফরসঙ্গীদের সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব ● এলডিসি উত্তরণে তিন বছর সময় বাড়ানোর প্রস্তাব, সিদ্ধান্ত আজ রাতে ● পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা ● প্রকৃতি পুনরুদ্ধারে ২০৩০ সালের মধ্যে বছরে ২৯৬ বিলিয়ন ডলার বিনিয়োগের তাগিদ ● ঠাকুরগাঁওয়ে জয়ের পথে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল ● টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কনের সাজে মুগ্ধ করলেন সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৬:১১ পিএম
কনের সাজে মুগ্ধ করলেন সাদিয়া আয়মান

কিছুদিন আগেই অসুস্থতা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ভাইরাল জ্বরে ভুগেছিলেন টানা ১২ দিন। সুস্থ হয়ে ফেরার পর কয়েক দিন আগে নতুন হেয়ারস্টাইল ও চুলের রঙে পরিবর্তন এনে আলোচনায় আসেন তিনি। এবার কনের সাজে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন সাদিয়া আয়মান। ছবিগুলোতে তাঁকে দেখা গেছে জমকালো ঐতিহ্যবাহী পোশাক ও গয়নায় রাজকীয় ব্রাইডাল লুকে। সাধারণত কনের সাজে খুব একটা দেখা যায় না তাঁকে। তাই নতুন এই অবতারে অভিনেত্রীকে দেখে চমকে গেছেন অনেকেই।

সামনেই শীতের মৌসুম। এ সময় বিয়ের আয়োজন ঘিরে ব্যস্ততা বাড়ে, পাশাপাশি কনের সাজ ও ফ্যাশন নিয়েও থাকে নানা পরিকল্পনা। আসন্ন বিয়ের মৌসুমকে সামনে রেখেই ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন সাদিয়া। কসমেটিকস ও গয়নার ব্র্যান্ডের স্পনসরশিপে করা এই ফটোশুটের ছবি বৃহস্পতিবার দুপুরে সামাজিক মাধ্যমে প্রকাশ করেন তিনি।

ছবিতে সাদিয়ার পরনে দেখা গেছে জমকালো ঐতিহ্যবাহী শাড়ি। এর সঙ্গে মানানসই গয়নার মধ্যে চোকার নেকলেস ও মাং টিকা বিশেষভাবে নজর কেড়েছে। পোশাক ও অলংকারের সমন্বয়ে তাঁর সাজে ফুটে উঠেছে আভিজাত্য।

তবে সাজে অতিরিক্ত চাকচিক্যের বদলে মেকআপে ছিল পরিমিতির ছাপ। বর্তমান ব্রাইডাল ফ্যাশনে প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলার প্রবণতা বাড়ছে। সাদিয়ার সাজেও সেই ধারার প্রতিফলন দেখা গেছে। স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রেখে করা মেকআপ তাঁর পুরো লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ছবিগুলোর সঙ্গে বিয়ের মৌসুমের ফ্যাশন নিয়ে নিজের বার্তাও দিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘আসন্ন বিয়ের মৌসুমের জন্য আপনার যে একমাত্র অনুপ্রেরণা প্রয়োজন।’

প্রকাশের পর থেকেই সাদিয়ার নতুন ব্রাইডাল লুক নিয়ে সামাজিক মাধ্যমে ভক্তদের আগ্রহ দেখা যাচ্ছে। অনেকেই তাঁর এই সাজকে আসন্ন বিয়ের মৌসুমের জন্য ফ্যাশন অনুপ্রেরণা হিসেবে দেখছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)