Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে টেকনাফে বেড়ানোর কথা বলে পাঁচ যুবক অপহরণ জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাভারে ঝটিকা মিছিলের চেষ্টায় আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, দগ্ধ ৩০ শ্রমিক নারী ও শিশুদের আইনি সুরক্ষায় বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব স্থাপনের পরিকল্পনা উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ প্রথমবার মামলা তদন্তের দায়িত্ব পেল এসআরবি কানাইঘাটের গাছবাড়ী-হরিপুর সড়কের সাময়িক সংস্কার শুরু এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সমুদ্র উপকূলে অপরাধ দমনে কোস্ট গার্ডকে কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ০৬:১১ পিএম
সমুদ্র উপকূলে অপরাধ দমনে কোস্ট গার্ডকে কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

দেশের সমুদ্র উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা এবং মাদক পাচার, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সকালে বঙ্গভবনে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের বরাতে জানা গেছে, সাক্ষাৎকালে উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, মানবপাচার বন্ধ, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পরিবেশ সুরক্ষায় কোস্ট গার্ডের তৎপরতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

এ ছাড়া দেশের সমুদ্রসীমায় অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে কোস্ট গার্ডকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, দেশের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডকে আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। বাহিনীর আধুনিকায়ন এবং সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

সাক্ষাৎকালে কোস্ট গার্ডের মহাপরিচালক বাহিনীর সার্বিক কার্যক্রম এবং সক্ষমতা বাড়াতে নতুন পেট্রোল বোট ও আধুনিক রেসকিউ হেলিকপ্টার সংগ্রহের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে বাহিনীর জন্য অ্যাভিয়েশন উইং স্থাপনের অগ্রগতির বিষয়েও তিনি তথ্য দেন।

দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন কোস্ট গার্ডের মহাপরিচালক। রাষ্ট্রপতি বাহিনীর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)