Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

লালমোহনে সংখ্যালঘু পরিচয়ের আড়ালে জমি দখলের অভিযোগ মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের আরও সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ভারতজুড়ে এখন একটিই স্লোগান ‘এবার মোদির পালা’ জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ তদন্তে হাইকোর্টের নির্দেশ রোগীবান্ধব স্বাস্থ্যসেবা: প্রতিশ্রুতির চেয়ে বাস্তবায়নই বেশি জরুরি দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই, জানালেন মাহিরা খান জ্বালানি নিরাপত্তা না আসা পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে দুই বছর রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ০২:৫০ পিএম
সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে দুই বছর রাখার নির্দেশ

ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ প্রশাসনে কর্মরত সার্ভেয়ার ও কানুনগোদের প্রশাসনিক বিশেষ প্রয়োজন ছাড়া ঘন ঘন বদলি বা পদায়ন না করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব কর্মকর্তা-কর্মচারীকে অন্তত দুই বছর একই কর্মস্থলে দায়িত্ব পালনের বিষয়েও গুরুত্বারোপ করেছে মন্ত্রণালয়।

সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, সব বিভাগীয় কমিশনার এবং দেশের সব জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসনে রাজস্ব ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়ে সার্ভেয়ার ও কানুনগো পদে কর্মরত জনবল রয়েছে। এ দুটি পদ ভূমি রাজস্ব প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তবে ঘন ঘন বদলি বা পদায়নের কারণে জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং প্রশাসনিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

এ কারণে সার্ভেয়ার ও কানুনগোদের একই কর্মস্থলে কমপক্ষে দুই বছর নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সরকারি কর্মচারীদের বদলির জন্য তদবির করা সরকারি চাকরি বিধিমালার পরিপন্থী। তাই প্রশাসনিক বিশেষ প্রয়োজন ছাড়া নিজ কর্মস্থল থেকে অন্যত্র বদলি বা পদায়ন না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয় মনে করছে, এ নির্দেশনা বাস্তবায়িত হলে মাঠপর্যায়ে ভূমি প্রশাসনের সেবার ধারাবাহিকতা বজায় থাকবে এবং সাধারণ মানুষ আরও দ্রুত ও কার্যকর সেবা পাবেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)