Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ৫ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

গ্রেপ্তার হলেন জোড়পূর্বক চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযুক্ত ২ জন জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী ভোক্তা অধিকার সংগঠন সিওয়াইবি কুবির নেতৃত্বে জোবাইর-রাহীম বাকৃবির ‘স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি’র ডিন ড. বাহানুর ‘জামায়াত-শিবিরের বাঁচার জন্যও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন’ টেকনাফে জমি বিরোধে বিএনপি নেতার লাঠির আঘাতে কলেজ শিক্ষার্থী নিহত রাতের মধ্যেই দেশের ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস করদাতাদের জন্য এনবিআরের চার নির্দেশনা তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান, পাত্রী গৌরী স্প্র্যাট পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ৫ জুলাই,২০২৬, ০১:০৮ পিএম
সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ

সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে প্রাধান্য দিয়ে তা সুস্পষ্টভাবে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি—থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে—ব্যবহার করা যাবে না।

এতে আরও বলা হয়, সরকারি অনুষ্ঠানের প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এ নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর হবে এবং বিষয়টি সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থার জন্য অতীব গুরুত্বপূর্ণ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)