নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ছবি:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক, যুগোপযোগী ও চতুর্মাত্রিক বাহিনীতে রূপান্তরে সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
রোববার (৫ জুলাই) প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সব শহিদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার প্রতি তিনি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন। একই সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ উৎসর্গকারী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।
বাণীতে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তমের হাত ধরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট নতুন রূপ ও বিকাশ লাভ করে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাহিনীটির সম্প্রসারণ ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলেও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রপতি স্মরণ করেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি ষড়যন্ত্রে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হন। ওই ঘটনায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পাঁচ সদস্যও প্রাণ হারান। কর্তব্যরত অবস্থায় শহিদ হওয়া তাদেরসহ বাহিনীটির সব প্রয়াত সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।
বাণীতে রাষ্ট্রপতি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।