Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ২৭ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

দ্রব্যমূল্যের চাপে মধ্যবিত্তের দীর্ঘশ্বাস দুই প্রকল্পে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সময় চাহিয়া লজ্জা দিবেন না: স্পিকার অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মালয়েশিয়া-চীন সফরে একগুচ্ছ চুক্তি, তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে দেশের স্বার্থ রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: সংসদে প্রধানমন্ত্রী বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি: সংসদে জয়নুল আবেদীন ফারুক ইবিতে বাংলা একাডেমি ও বাংলা বিভাগের যৌথ উদ্যোগে সেমিনার ৭ বিশ্ববিদ্যালয় নিয়ে রাবিতে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা পাগলা মসজিদের ৪৩ বস্তায় মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বর্ষাতেও কম বৃষ্টি, চার জেলায় তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ২৭ জুন,২০২৬, ১১:২১ এ এম
বর্ষাতেও কম বৃষ্টি, চার জেলায় তাপপ্রবাহ

বর্ষাকাল চললেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ কম থাকায় তাপমাত্রা বেড়েছে। এর প্রভাবে শুক্রবার দেশের চার জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবারও দেশের কয়েকটি এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে রোববার থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে, এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শুক্রবার রাজশাহী, পাবনা, যশোর ও খুলনা জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে, ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে তাকে তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, শনিবারও দেশের বিভিন্ন এলাকায় গরমের তীব্রতা বজায় থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টিপাত তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রোববার থেকে মৌসুমি বৃষ্টিপাত বাড়তে পারে, ফলে তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে।

আজ সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার দেশের সর্বোচ্চ ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে।

এদিকে, চলতি মাসে স্বাভাবিক সময়ের প্রায় সাত দিন পর দেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। এরপর বৃষ্টি শুরু হলেও তা প্রত্যাশিত মাত্রায় হয়নি। ফলে বর্ষাকালেও দেশের বিভিন্ন অঞ্চলে গরমের তীব্রতা অনুভূত হচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)