Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ২৭ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

মহিপুরে প্রবাসী পরিবারের জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন মৌলিক পরিবর্তনের দাবিকে সরকার অগ্রাহ্য করছে: শফিকুর রহমান কারবালার স্মরণে রাজধানীতে পালিত হলো তাজিয়া মিছিল স্বস্তি নেই রাজধানীর বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ, মুরগি ও সবজি জিতেও বিদায় তুরস্কের, নকআউটে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া; অপেক্ষায় প্যারাগুয়ে তিয়েনআনমেনে বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়: সম্ভাবনা, ভারসাম্য ও ভবিষ্যৎ আবারও চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা জুনের ২৪ দিনেই দেশে এলো ২৩১ কোটি ডলার রেমিট্যান্স বন্ধুত্বের উষ্ণ মুহূর্তে মুগ্ধ করলেন পূর্ণিমা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তিয়েনআনমেনে বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ২৬ জুন,২০২৬, ০৬:০৭ পিএম
তিয়েনআনমেনে বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ার-এ অবস্থিত মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন তারেক রহমান।

শুক্রবার (২৬ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এ পুষ্পস্তবক অর্পণ করেন। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এ সময় বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিউগলে শ্রদ্ধার সুর বাজানো হয়। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)