Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ২৭ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

মহিপুরে প্রবাসী পরিবারের জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন মৌলিক পরিবর্তনের দাবিকে সরকার অগ্রাহ্য করছে: শফিকুর রহমান কারবালার স্মরণে রাজধানীতে পালিত হলো তাজিয়া মিছিল স্বস্তি নেই রাজধানীর বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ, মুরগি ও সবজি জিতেও বিদায় তুরস্কের, নকআউটে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া; অপেক্ষায় প্যারাগুয়ে তিয়েনআনমেনে বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়: সম্ভাবনা, ভারসাম্য ও ভবিষ্যৎ আবারও চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা জুনের ২৪ দিনেই দেশে এলো ২৩১ কোটি ডলার রেমিট্যান্স বন্ধুত্বের উষ্ণ মুহূর্তে মুগ্ধ করলেন পূর্ণিমা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মৌলিক পরিবর্তনের দাবিকে সরকার অগ্রাহ্য করছে: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ২৬ জুন,২০২৬, ০৬:৩০ পিএম
মৌলিক পরিবর্তনের দাবিকে সরকার অগ্রাহ্য করছে: শফিকুর রহমান

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে উপেক্ষা করছে বলে অভিযোগ করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সরকার স্বাধীন বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, ভোট কমিশন ও নির্বাচন কমিশন গঠনে আগ্রহী নয়। ফলে যেসব কাঠামোগত দুর্বলতার কারণে অতীতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, সেগুলো আগের মতোই রয়ে গেছে।

শুক্রবার সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা ছিল, বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে দেশে একটি মৌলিক পরিবর্তন আসবে এবং রাষ্ট্র সঠিক পথে পরিচালিত হবে। কিন্তু জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়নি।

তিনি বলেন, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচন ও সংস্কার পরিষদের গণভোটে জনগণ সংস্কারের পক্ষে মত দিলেও সরকার প্রায় ৭০ শতাংশ মানুষের সেই রায়কে অগ্রাহ্য করেছে। তিনি দাবি করেন, নির্বাচনের আগে সরকার ও বিরোধী দল উভয়েই গণভোটের ফল মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবে তা বাস্তবায়ন হয়নি।

বিরোধীদলীয় নেতা বলেন, গণভোট বাস্তবায়নের দাবিতে সংসদে নোটিশ দিয়ে আলোচনা করা হয়েছে এবং ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচিও পালন করা হচ্ছে। এটি কোনো দলীয় দাবি নয়, বরং জনগণের রায়ের বাস্তবায়নের দাবি।

সমাজে নৈতিক অবক্ষয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শিক্ষিত সমাজের একটি বড় অংশ জনগণের আমানতের খেয়ানত করছে। তারা অবৈধভাবে মানুষের সম্পদ ও অধিকার দখল করছে। সুশিক্ষা থাকলে এমন অবিচার হতো না বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। দেশ পরিচালনায় দায়িত্বশীলদের ব্যর্থতার কারণে এখনো সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়নি। মানুষের জীবনে শান্তি ও নিরাপত্তার অভাব রয়েছে, যুবকদের কর্মসংস্থান নেই এবং নারী নির্যাতনের ঘটনাও উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।

অধিবেশনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)