Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ১৪ শিক্ষার্থীর লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দুই দিনব্যাপী সেমিনার শুরু ‘মনপুরার ইউএনওর অনৈতিক লেনদেনে আ. লীগ প্রীতি: আদালত অমান্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ে অভিযোগ’ সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা জিয়ানকার্লো এস্পোসিতো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত পাকিস্তান সফরে যাচ্ছেন মাসুদ পেজেশকিয়ান মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী এজেন্টদের মাধ্যমে ভিসা ফি বিদেশে পাঠানোর অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ২২ জুন,২০২৬, ০৬:৫৬ পিএম
মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষ করে চীনের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ‘সামার দাভোস’ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালা লামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ান শহরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দালিয়ানে দুই দিনের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন, যেখানে তাঁর রাষ্ট্রীয় সফরের মূল কার্যক্রম শুরু হবে।

দালিয়ানে ২৩ ও ২৪ জুন অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ‘সামার দাভোস’ নামে পরিচিত এ সম্মেলনে বিশ্বনেতা, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও প্রযুক্তি বিশেষজ্ঞরা বৈশ্বিক অর্থনীতি, উদ্ভাবন এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিয়ে মতবিনিময় করেন।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, ২৪ জুন প্রধানমন্ত্রী ‘ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন। একই দিন তিনি চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং আয়োজিত নৈশভোজেও অংশ নেবেন।

সম্মেলন শেষে প্রধানমন্ত্রী বেইজিংয়ে পৌঁছে চীনের বিভিন্ন মন্ত্রী, আর্থিক প্রতিষ্ঠানের প্রধান এবং নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করবেন। ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হবে।

বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া সফরকালে চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাউ লি এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে।

সফর শেষে ২৬ জুন বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে একই দিন সন্ধ্যায় দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)