Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ১৪ শিক্ষার্থীর লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দুই দিনব্যাপী সেমিনার শুরু ‘মনপুরার ইউএনওর অনৈতিক লেনদেনে আ. লীগ প্রীতি: আদালত অমান্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ে অভিযোগ’ সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা জিয়ানকার্লো এস্পোসিতো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত পাকিস্তান সফরে যাচ্ছেন মাসুদ পেজেশকিয়ান মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী এজেন্টদের মাধ্যমে ভিসা ফি বিদেশে পাঠানোর অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চলতি অর্থবছরে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা: সংসদে তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ২২ জুন,২০২৬, ০৬:২৮ পিএম
চলতি অর্থবছরে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা: সংসদে তথ্যমন্ত্রী

rupalibangla তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি:

রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে করসহ আয় করেছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সময়ে প্রতিষ্ঠানটির ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, চলতি অর্থবছরে বিটিভির মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন শাখা থেকে রাজস্ব আয় হয়েছে ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা।

এ সময় বিটিভির গত পাঁচ অর্থবছরের আয়-ব্যয়ের চিত্রও তুলে ধরেন তথ্যমন্ত্রী।

সরকারি হিসাব অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে বিটিভির আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাকা, বিপরীতে ব্যয় ছিল ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা। ২০২১-২২ অর্থবছরে আয় হয় ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা, আর ব্যয় ছিল ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা।

২০২২-২৩ অর্থবছরে বিটিভির আয় কমে দাঁড়ায় ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকায়, যেখানে ব্যয় ছিল ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা। ২০২৩-২৪ অর্থবছরে আয় বেড়ে ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকায় পৌঁছালেও ব্যয় ছিল ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা।

এ ছাড়া ২০২৪-২৫ অর্থবছরে বিটিভির আয় ছিল ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা, বিপরীতে ব্যয় হয়েছে ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।

সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, বিটিভির আয় ও ব্যয়ের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান দীর্ঘদিন ধরেই বিদ্যমান রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)