Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৯ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জুয়া প্রতিরোধ আইন-২০২৬-এর নীতিগত অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ১২:২১ পিএম
জুয়া প্রতিরোধ আইন-২০২৬-এর নীতিগত অনুমোদন

rupalibangla প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি:

অনলাইন ও অফলাইন জুয়ার বিস্তার ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে পাবলিক পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি রোধ, বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত মন্ত্রিসভার দশম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপস্থাপিত ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর খসড়ায় বলা হয়েছে, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ফলে অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক জুয়ার বিস্তার ঘটছে। এর ফলে সামাজিক, অর্থনৈতিক ও মানসিক ক্ষয়ক্ষতি বাড়ছে। এ বাস্তবতায় ১৮৬৭ সালের ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট’ যুগোপযোগী করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

খসড়া আইনে জুয়া, অনলাইন গ্যাম্বলিং, ডিজিটাল ওয়ালেট, বেটিং, বুকমেকার, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংসহ জুয়াসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। অপরাধের ধরন অনুযায়ী কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধানও রাখা হয়েছে।

এছাড়া মন্ত্রিসভা ‘দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’-এর খসড়ারও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। নতুন সংশোধনীতে পরীক্ষার ফলাফল বা মেধাতালিকায় হ্যাকিং কিংবা অবৈধভাবে পরিবর্তন করাকে ‘ডিজিটাল ম্যানিপুলেশন’ নামে নতুন অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে। পাশাপাশি সংগঠিতভাবে পরীক্ষা জালিয়াতি বা জালিয়াতি চক্র গঠনের ক্ষেত্রেও কঠোর শাস্তির বিধান যুক্ত করা হয়েছে।

সভায় ‘বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে পূর্বের বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে। নতুন বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রকৌশল, কৃষি, চিকিৎসাবিজ্ঞান, আইন, ব্যবসা প্রশাসন ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা ও গবেষণার সুযোগ থাকবে।

অন্যদিকে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন পেয়েছে। সংশোধিত আইনে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা, সাইবার স্পেসে সংঘটিত মাদক-সংশ্লিষ্ট অপরাধ দমনে নতুন বিধান, সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে আন্তঃসংস্থা সমন্বয় এবং মাদক শনাক্তে ডগ স্কোয়াড গঠনের বিধান যুক্ত করা হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে বলা হয়, প্রযুক্তিনির্ভর অপরাধ, অনলাইন জুয়া, প্রশ্নফাঁস এবং মাদক পাচারের নতুন কৌশল মোকাবিলায় এসব আইন দেশের আইনশৃঙ্খলা, শিক্ষা ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)