Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ২০ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

গোল না খেয়ে জিততে চায় ব্রাজিল বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ল পেনশন ও অবসর সুবিধা শিহাব শাহীনের ছবিতে বিদুষী বর্ণিতা নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫ বর্তমান সরকারও একদলীয় শাসনের চেষ্টা করছে: জামায়াত আমির শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যই জাতি গঠনের প্রধান বিনিয়োগ: প্রধানমন্ত্রী শাহে আলম-কাণ্ডে অস্বস্তিতে বিএনপির সংসদ সদস্যরা প্রতিমন্ত্রীকে নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সম্পাদক গ্রেফতার, কারাগারে প্রেরণ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক শুভ, সদস্য সচিব বাশার

কুবি প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ০৮:০০ পিএম
কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক শুভ, সদস্য সচিব বাশার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ১২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ২০০৮–০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে এবং সদস্য সচিব হয়েছেন ২০১২–১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুল বাশার।

বৃহস্পতিবার(১৮ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন আতিকুর রহমান। এছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাইফুল ইসলাম, সাগর আহমেদ, রিয়াজ উদ্দিন অন্তর, সাফায়েত হোসেন সজল, মোতাসিম বিল্লাহ রিফাত, আশরাফ উদ্দিন মুন্না, মাহফুজুর রহমান আরিফ, তরিকুল ইসলাম এবং মোঃ সাইদুল ইসলাম শাওন।

নবগঠিত কমিটির সদস্য সচিব আবুল বাশার বলেন, 'আলহামদুলিল্লাহ, আল্লাহ তা'য়ালার শুকরিয়া আদায় করছি৷ আমাকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি মনিরুল হক চৌধুরীসহ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই, সদস্য সচিব নাছির উদ্দীন নাছির ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই৷ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সবসময় শিক্ষার্থীবান্ধব কাজ করে। সামনেও শিক্ষার্থীদের উপকার হয় এমন কাজই করবে। আমি আগেও শিক্ষার্থীবান্ধব কাজ করেছি, সামনেও শিক্ষার্থীদের নিয়ে, শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার্থীদের উপকারে আসে এমন কাজ করবো।'

আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, 'দীর্ঘ লড়াই সংগ্রামের পরে আমরা এই কমিটি উপহার পেয়েছি। কেন্দ্রীয় ছাত্রদলকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি কৃতজ্ঞতা জানাই বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে যিনি আমাদের উপর আস্থা রেখেছেন এবং এই সুন্দর একটি কমিটি উপহার দিয়েছেন। আমার বিশ্বাস যারা এখানে দায়িত্ব পেয়েছে সকলে দলের দুঃসময়ের কাণ্ডারি এবং পরীক্ষিত সৈনিক।'

তিনি বলেন, 'সামনের দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, সাংবাদিক, শিক্ষক সকলকে ঐক্যবদ্ধভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।'


উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন এবং ১ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)