Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ২০ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

গোল না খেয়ে জিততে চায় ব্রাজিল বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ল পেনশন ও অবসর সুবিধা শিহাব শাহীনের ছবিতে বিদুষী বর্ণিতা নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫ বর্তমান সরকারও একদলীয় শাসনের চেষ্টা করছে: জামায়াত আমির শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যই জাতি গঠনের প্রধান বিনিয়োগ: প্রধানমন্ত্রী শাহে আলম-কাণ্ডে অস্বস্তিতে বিএনপির সংসদ সদস্যরা প্রতিমন্ত্রীকে নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সম্পাদক গ্রেফতার, কারাগারে প্রেরণ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বর্তমান সরকারও একদলীয় শাসনের চেষ্টা করছে: জামায়াত আমির

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ০৯:১০ পিএম
বর্তমান সরকারও একদলীয় শাসনের চেষ্টা করছে: জামায়াত আমির

rupalibangla ডা. শফিকুর রহমান। ছবি:

ডা. শফিকুর রহমান বর্তমান সরকারের বিরুদ্ধে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টার অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, ক্ষমতায় আসার পর থেকেই সরকার গণভোট ও গণ-অভ্যুত্থানের চেতনাকে অস্বীকার করে চলছে।

শুক্রবার (১৯ জুন) নারায়ণগঞ্জ জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, “বিগত সরকারের মতো বর্তমান সরকারও একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের পথে হাঁটছে। জনগণের প্রত্যাশা ছিল ভিন্নধর্মী রাজনৈতিক সংস্কৃতি, কিন্তু বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না।”

তিনি অভিযোগ করেন, নির্বাচনে বিজয়ের পর থেকেই সরকার গণভোট ও অভ্যুত্থানের চেতনার বিপরীত অবস্থান গ্রহণ করেছে। এর ফলে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনগণের প্রত্যাশা উপেক্ষিত হচ্ছে বলে তিনি দাবি করেন।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, দেশে অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা জরুরি। রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের অধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে একই দিন মুন্সিগঞ্জে জেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে অংশ নিয়ে তিনি রাজনৈতিক প্রশ্রয়ে চাঁদাবাজি, দুর্নীতি এবং বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, চাঁদাবাজি ও বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে ছাড় দেওয়া যাবে না।

সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, নির্বাচন এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন বক্তব্য দেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)