Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়ে সাড়ে ১২ হাজার কোটি টাকা ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে লালমোহনে সংবর্ধনা থার্ড টার্মিনাল চালুর পর এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য বিশ্বকাপের পর পর্তুগালের দায়িত্ব ছাড়ছেন মার্তিনেজ পরীমণিকাণ্ডে বাধ্যতামূলক অবসরে গোলাম সাকলায়েন ইউকে ভিসা থাকলেই ঘুরতে পারবেন ২২টি দেশ স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি সেই ভাইরাল লোকশিল্পী লাইলী বেগম পেলেন ৩ লাখ টাকার সরকারি অনুদান ২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি ১৯ লাখ কর্মসংস্থানের লক্ষ্য: পর্যটনমন্ত্রী শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন,২০২৬, ০৬:৩২ পিএম
শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আজ বৃহস্পতিবার (১৮ জুন) শুরু হয়েছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)ভুক্ত দেশগুলোর প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের (সিভিও) দশম ফোরাম সভা। দুই দিনব্যাপী এ সভার যৌথ আয়োজক সার্ক সচিবালয়ের কৃষি ও পল্লী উন্নয়ন বিভাগ, শ্রীলঙ্কার প্রাণিসম্পদ উৎপাদন ও স্বাস্থ্য বিভাগ (ডিএপিএইচ), বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ।

সভায় বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রধান ভেটেরিনারি কর্মকর্তারা অংশ নিয়েছেন। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন। দক্ষিণ এশিয়ায় টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন, খাদ্যনিরাপত্তা এবং গ্রামীণ জীবিকার উন্নয়নে ভেটেরিনারি সেবার আঞ্চলিক সমন্বয় ও সহযোগিতা জোরদার করাই এ সভার মূল উদ্দেশ্য।

উদ্বোধনী অধিবেশনে শ্রীলঙ্কার কৃষি, প্রাণিসম্পদ, ভূমি ও সেচ মন্ত্রণালয়ের সচিব ডি.পি. বিক্রমাসিংহে অংশগ্রহণকারী প্রতিনিধি ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধিদের স্বাগত জানান। তিনি বলেন, প্রাণিস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা খাদ্যনিরাপত্তা, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সার্ক মহাসচিব মো. গোলাম সারওয়ার তাঁর বক্তব্যে শ্রীলঙ্কা সরকারকে টানা দ্বিতীয়বারের মতো এ গুরুত্বপূর্ণ কারিগরি সভার আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। তিনি বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা ও খাদ্য ও কৃষি সংস্থার (FAO) অব্যাহত সহযোগিতারও প্রশংসা করেন। প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে তিনি সার্কের বিভিন্ন উদ্যোগে কারিগরি, লজিস্টিক ও আর্থিক সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানান।

শ্রীলঙ্কার কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এস. পিয়াসিরি দেশের প্রাণিস্বাস্থ্য খাতে সাম্প্রতিক অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন শ্রীলঙ্কার প্রাণিসম্পদ উৎপাদন ও স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক। তিনি সদস্যরাষ্ট্রগুলোর প্রধান ভেটেরিনারি কর্মকর্তা, সার্ক সচিবালয়, WOAH ও FAO–এর প্রতিনিধিদের ধন্যবাদ জানান।

এ সময় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য এর আঞ্চলিক প্রতিনিধি ড. তোমোকো ইশিবাশি সভার আয়োজনের জন্য সার্ক সচিবালয়, সার্ক কৃষি কেন্দ্র এবং শ্রীলঙ্কা সরকারকে অভিনন্দন জানান। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ড. স্কট নিউম্যান তাঁর বক্তব্যে সার্ক সিভিও ফোরামকে দক্ষিণ এশিয়ার প্রাণিস্বাস্থ্য উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কারিগরি প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন। তিনি প্রাণিস্বাস্থ্য খাতে এটিকে সার্কের অন্যতম সফল উদ্যোগ বলে অভিহিত করেন।

সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশীদ তাঁর বক্তব্যে শ্রীলঙ্কাকে সভার আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং সদস্যদেশগুলোর প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের স্বাগত জানান। তিনি সার্ক কৃষি কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ও সদস্যরাষ্ট্রগুলোর প্রতি কেন্দ্রটির অঙ্গীকারের বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে আয়োজক কমিটির চেয়ারম্যান ও শ্রীলঙ্কার প্রাণিসম্পদ উৎপাদন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ড. এস. কুরুগালা ধন্যবাদ জ্ঞাপন করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)