Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১২ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

সোমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী কনসার্টের মঞ্চে বাগদানের ঘোষণা ‘ধুরন্ধর’ গায়িকার হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশে খাদ্যপণ্য পাঠাবে পাকিস্তান, নেবে পাট ও পাটজাত পণ্য সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত জমির উদ্দিন সরকার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে ট্যালেন্টপুলে ২১০৬ জন, সাধারণ কোটায় ৩৫৯৯ জন বৃত্তিপ্রাপ্ত ‎ জলাবদ্ধতা মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ জ্বালানির আগুনে পুড়ছে পাকিস্তানের প্রবৃদ্ধির স্বপ্ন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাতীয় সংসদে শোক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শাহবাগে পৃথক স্থান থেকে তিন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০৬:৩২ পিএম
শাহবাগে পৃথক স্থান থেকে তিন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগ এলাকায় পৃথক তিনটি স্থান থেকে তিন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) সকালে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আনন্দবাজার এলাকা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন সড়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনের ফুটপাত থেকে অচেতন অবস্থায় তিন ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বিষয়টি শাহবাগ থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

পুলিশ জানায়, বেলা ১১টার দিকে দুই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের একজনের বয়স আনুমানিক ৬০ বছর এবং অপরজনের বয়স প্রায় ৫৫ বছর।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশের ফুটপাত থেকে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, উদ্ধার হওয়া তিনজনের কারও পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা ভবঘুরে ছিলেন। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)