নিজস্ব প্রতিবেদক
শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী **আব্দুল লতিফ সিদ্দিকী**কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
তিনি জানান, শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গুলশান এলাকা থেকে আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।