Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● ইউনূস সরকারের রহস্যজনক সিদ্ধান্তে আটকা ৭৮৬ কোটি টাকা ● ঢাকার আবহাওয়া যেমন থাকবে আজ ● মহিপুরের শুঁটকি পল্লীতে শুকানো হচ্ছে নিষিদ্ধ শাপলাপাতা মাছ ও হাঙর ● প্রাথমিক শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির ● জাপানের মধ্যাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত ২২ ● শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ ● চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ ● আর কেউ যেন বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ● চরফ্যাশনে ময়লার ভাগাড় বন্ধ, সৌন্দর্যবর্ধনে গাছ রোপণ ● প্রথম বিদেশি হিসেবে চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন পাকিস্তানি নভোচারী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঢাকার আবহাওয়া যেমন থাকবে আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ১০:২৫ এ এম
ঢাকার আবহাওয়া যেমন থাকবে আজ

রাজধানী ঢাকায় আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৮ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এ সময়ে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ সকালে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

আজ সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে। আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)