Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● ইউনূস সরকারের রহস্যজনক সিদ্ধান্তে আটকা ৭৮৬ কোটি টাকা ● ঢাকার আবহাওয়া যেমন থাকবে আজ ● মহিপুরের শুঁটকি পল্লীতে শুকানো হচ্ছে নিষিদ্ধ শাপলাপাতা মাছ ও হাঙর ● প্রাথমিক শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির ● জাপানের মধ্যাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত ২২ ● শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ ● চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ ● আর কেউ যেন বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ● চরফ্যাশনে ময়লার ভাগাড় বন্ধ, সৌন্দর্যবর্ধনে গাছ রোপণ ● প্রথম বিদেশি হিসেবে চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন পাকিস্তানি নভোচারী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জাপানের মধ্যাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত ২২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ০৯:৪১ এ এম
আপডেট : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ১০:০১ এ এম
জাপানের মধ্যাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত ২২

জাপানের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ২২ জন আহত হয়েছেন। ভূমিকম্পের প্রভাবে বিভিন্ন এলাকার দোকানপাটের জানালার কাচ ভেঙে পড়ে এবং বেশ কিছু স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মাত্রা ৫ দশমিক ৫ রেকর্ড করেছে। মূল ভূমিকম্পের পর ওই এলাকায় কয়েক দফা পরাঘাত বা আফটারশক অনুভূত হয়।

বার্তা সংস্থা এপি জানায়, স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল শিজুওকা প্রিফেকচার। প্রতিবেশী আইচি অঞ্চলের হামামাতসু শহরসহ বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। মাউন্ট ফুজি অবস্থিত ইয়ামানাশি অঞ্চলেও এর প্রভাব পড়ে। তবে এসব এলাকা থেকে দূরে হওয়ায় রাজধানী টোকিওতে কম্পন অনুভূত হয়নি।

ভূমিকম্পের পর জাপানের বিভিন্ন টেলিভিশনে প্রচারিত ভিডিওতে রাস্তায় ছড়িয়ে থাকা ভাঙা কাচের টুকরো এবং একটি বইয়ের দোকানের তাক থেকে সব বই মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। আহতদের বেশির ভাগই ভূমিকম্পের সময় দ্রুত নিচে নামতে গিয়ে সিঁড়িতে আঘাত পান।

এদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে শিনকানসেন বা বুলেট ট্রেন কম গতিতে চালানো হচ্ছে। রেললাইনে কোনো ফাটল বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র: এপি

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)