Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● ইউনূস সরকারের রহস্যজনক সিদ্ধান্তে আটকা ৭৮৬ কোটি টাকা ● ঢাকার আবহাওয়া যেমন থাকবে আজ ● মহিপুরের শুঁটকি পল্লীতে শুকানো হচ্ছে নিষিদ্ধ শাপলাপাতা মাছ ও হাঙর ● প্রাথমিক শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির ● জাপানের মধ্যাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত ২২ ● শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ ● চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ ● আর কেউ যেন বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ● চরফ্যাশনে ময়লার ভাগাড় বন্ধ, সৌন্দর্যবর্ধনে গাছ রোপণ ● প্রথম বিদেশি হিসেবে চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন পাকিস্তানি নভোচারী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ

নিউজ ডেস্ক

প্রকাশ : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ০৯:৩২ এ এম
শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ

হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি উৎসব আজ। রবিবার (৮ নভেম্বর) দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে এ উৎসব।কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছর এ পূজা উদ্‌যাপিত হয়।

শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আরাধনায় দেশের বিভিন্ন স্থানে মন্দির ও মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঘরে ঘরে পূজার আয়োজন ঘিরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

বাঙালি সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যে কালীপূজা এবং দীপাবলির বিশেষ গুরুত্ব রয়েছে। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে উৎসবটি ‘দীপাবলি’ নামে পরিচিত হলেও অবাঙালি হিন্দুদের কাছে এর নাম ‘দিওয়ালি’। অনেকের কাছে এটি ‘দীপান্বিতা কালীপূজা’ হিসেবেও পরিচিত।

অশুভ শক্তি ও অকল্যাণের প্রতীক অন্ধকার দূর করে শুভ ও কল্যাণ প্রতিষ্ঠার প্রত্যাশায় শত শত বছর ধরে এ উৎসব পালন করে আসছেন হিন্দু ধর্মাবলম্বীরা। বাঙালি, অসমীয়া ও ওড়িয়া সম্প্রদায়ের হিন্দুরা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালীপূজা উদ্‌যাপন করেন।

পঞ্জিকা অনুযায়ী, আজ রবিবার দুপুর ১টা ২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। আগামীকাল সোমবার সকাল ১১টা ৫৮ মিনিটে শেষ হবে এ তিথি।

সাধারণত মধ্যরাতে কালীপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। একই তিথিতে কালীপূজার পাশাপাশি অনেক ভক্ত লক্ষ্মীপূজারও আয়োজন করেন। পূজার দিন সন্ধ্যায় বাড়ি ও শ্মশানে প্রদীপ জ্বালিয়ে প্রয়াত পিতা-মাতা ও স্বজনদের স্মরণ করেন হিন্দু ধর্মাবলম্বীরা।

উৎসব উপলক্ষে রাজধানীর বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগের শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজারসহ বিভিন্ন এলাকার মন্দির ও মণ্ডপ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)