Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● আওয়ামী লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন ● লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি ● ইরানে বিক্ষোভে মেয়েকে হারিয়ে নির্বাসনেও লড়ছেন মা ● বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে ও বাস্তবায়ন করে: স্বরাষ্ট্রমন্ত্রী ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৯৭০ ● আলিফ হত্যার মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তারের দাবি, ৪ দফা কর্মসূচি ঘোষণা ● অটোগ্যাসের দামও বাড়ল, রাত থেকে কার্যকর ● যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের ● মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান ● বাংলাদেশ-সিঙ্গাপুর প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী আইসিটিমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ২ নভেম্বর,২০২৬, ১১:১৬ পিএম
লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

ভোলার লালমোহন উপজেলার দুইটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কেউই পাস করতে পারেননি। ওই দুই শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে- লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ।

জানা গেছে, লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এইচএসসি (ভোকেশনাল/বিএম) পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন মোট ৬ জন শিক্ষার্থী। তবে প্রকাশিত ফলাফলে তাদের কেউই পাস করতে পারেননি। এ ছাড়া রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তারাও পাস করতে পারেননি। তবে এই প্রতিষ্ঠানটির কলেজ শাখা নন-এমপিওভুক্ত।

লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, প্রথমবারের মতো প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। প্রথম ব্যাচ হিসেবে ৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সবাই অকৃতকার্য হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় বর্তমানে প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারী মিলে মোট ১৭ জন কর্মরত রয়েছেন।

অপরদিকে, রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবীরের বক্তব্য জানতে তার মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া যায়। যার জন্য তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, এইচএসসিতে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল অসন্তোষজনক, শিক্ষা মন্ত্রণালয় থেকে সেসব প্রতিষ্ঠানের তালিকা চাওয়া হয়েছে। আমরা এরইমধ্যে প্রতিষ্ঠানগুলোর তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এ ছাড়া যেসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি, ওইসব প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে আমরা আলোচনায় বসবো। এরপর তাদের শিক্ষা কার্যক্রম নিয়মিত পরিদর্শন করা হবে। তারপর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)