Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● শুধু প্রযুক্তি ব্যবহার নয়, উদ্ভাবনেও এগিয়ে যেতে হবে: শিক্ষামন্ত্রী ● জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ● মধ্যরাত থেকে জাটকা ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা ● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ ৮ হাজার টাকা ● কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা ● কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ, আটক শ্রম পরিদর্শক ● ভারতীয়রা মেঝে থেকে গরুর মূত্র চেটে খায়’, ইহুদি ধর্মপ্রচারকের মন্তব্যে তোলপাড় ● ‘সেক্স মন্ত্রণালয়’ গঠন নিয়ে আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল মারামারি ● ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ● ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন চাকরি থেকে বরখাস্ত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শুধু প্রযুক্তি ব্যবহার নয়, উদ্ভাবনেও এগিয়ে যেতে হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ০৮:৪২ পিএম
শুধু প্রযুক্তি ব্যবহার নয়, উদ্ভাবনেও এগিয়ে যেতে হবে: শিক্ষামন্ত্রী

উন্নত দেশগুলোর মতো বাংলাদেশকেও শুধু প্রযুক্তি ব্যবহারে সীমাবদ্ধ না থেকে নতুন প্রযুক্তি উদ্ভাবনে সক্ষমতা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ জন্য শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার পাশাপাশি শিক্ষাব্যবস্থাকে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সমন্বয় করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ আয়োজিত তিন দিনব্যাপী ‘বিএনএমপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বিজ্ঞান কার্নিভালের বিভিন্ন স্টল ও শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্প পরিদর্শন করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতা ও প্রকল্প উপস্থাপনায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের প্রধান পৃষ্ঠপোষক ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান। এ ছাড়া বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

গত ২৯ অক্টোবর শুরু হওয়া তিন দিনব্যাপী এ বিজ্ঞান উৎসবে দেশের ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০টি প্রকল্প প্রদর্শিত হয়। এতে বিজ্ঞান অলিম্পিয়াড, দেয়াল পত্রিকা, প্রকল্প উপস্থাপন, উপস্থিত বক্তৃতা, বিশ্লেষণধর্মী কুইজ, গল্প লেখা ও কম্পিউটার গেমিংসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ ছাড়া জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে ফোর-ডি মুভি বাস ও মিউজিয়াম বাসের মাধ্যমে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি, সৃজনশীল চিন্তার বিকাশ এবং উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজিত এ কার্নিভাল শনিবার বিকেলে শেষ হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)