Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● জাপানে প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, উড্ডয়নে বিলম্ব ● বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ● অমূল্য চন্দ্র বণিকের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ ● চার গোলে মন্টেনেগ্রোকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ ● চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার তামাক আটক ● ইউএইচএফপিওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, স্বাস্থ্যসেবা নিয়ে ক্ষোভ লালমোহনবাসীর ● মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অর্ধেক সম্পত্তি জুলাই যোদ্ধাদের দেওয়ার নির্দেশ ● সরকারের প্রধান অগ্রাধিকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ: স্বরাষ্ট্রমন্ত্রী ● সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মৃত্যু: যা আছে সুরতহাল প্রতিবেদনে ● সাইবার হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ

চার গোলে মন্টেনেগ্রোকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৪:৩০ পিএম
চার গোলে মন্টেনেগ্রোকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালের ‘ই’ টায়ারের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার আজারবাইজানের বাকুতে কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা।

এই প্রতিযোগিতায় আটজন করে খেলোয়াড় নিয়ে গঠিত দল মাঠে নামে। ম্যাচ হয় ২০ মিনিট করে দুই অর্ধে।

ম্যাচের নবম মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন বায়েজিদ। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত নৈপুণ্য দেখান পাভেল। ২৪ ও ৩৬ মিনিটে দুটি গোল করেন তিনি। দলের হয়ে শেষ গোলটি করেন শাবক। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আজারবাইজানে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে ১৮৯টি দেশ। বাছাইপর্বে ‘সি’ গ্রুপে পঞ্চম হয়েছিল বাংলাদেশ। পঞ্চম স্থান অর্জন করা ৩২টি দলকে নিয়ে ‘ই’ টায়ারের নকআউট পর্ব অনুষ্ঠিত হচ্ছে। এই পর্বে টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

ফিফা এই প্রতিযোগিতায় ছয়টি টায়ারে চ্যাম্পিয়ন নির্ধারণ করবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)