Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর ভিত্তিহীন: প্রেস কর্মকর্তা ● প্রতিদিন কাঁধে ভারী ব্যাগ, অজান্তেই বাড়ছে শরীরের ঝুঁকি ● রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ● ইরানকে নতি স্বীকারে বাধ্য করতে চান ট্রাম্প ● অফশোর গ্যাস অনুসন্ধানে ডাটার দাম কমাল পেট্রোবাংলা ● ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ● বার্সেলোনা ম্যাচের আগে চোটে ছিটকে গেলেন নুনো মেন্ডেস ● দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বার্তা নিয়ে লালমোহনে স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ ● বিপজ্জনক রাসায়নিক নিয়ন্ত্রণে রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ ● জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর ভিত্তিহীন: প্রেস কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর,২০২৬, ১১:০৬ পিএম
ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর ভিত্তিহীন: প্রেস কর্মকর্তা

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবরকে অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে তার দপ্তর। এ ধরনের সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে খবর প্রত্যাহার করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে যে সংবাদ প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

এতে আরও বলা হয়, প্রতিমন্ত্রী তার সরকারি ও রাজনৈতিক দায়িত্ব নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তার পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে একটি মহল এ ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

শনিবার (১৭ অক্টোবর) নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটে। এ বিষয়ে প্রতিমন্ত্রী এরই মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে তার পদত্যাগের খবর ছড়ানো বেআইনি ও সাংবাদিকতার নীতিমালার পরিপন্থি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে গণমাধ্যম ও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যেসব গণমাধ্যম বিভ্রান্তিকর খবর প্রকাশ করেছে, তাদের অবিলম্বে তা প্রত্যাহার করে সঠিক তথ্য প্রকাশের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)