Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর ভিত্তিহীন: প্রেস কর্মকর্তা ● প্রতিদিন কাঁধে ভারী ব্যাগ, অজান্তেই বাড়ছে শরীরের ঝুঁকি ● রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ● ইরানকে নতি স্বীকারে বাধ্য করতে চান ট্রাম্প ● অফশোর গ্যাস অনুসন্ধানে ডাটার দাম কমাল পেট্রোবাংলা ● ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ● বার্সেলোনা ম্যাচের আগে চোটে ছিটকে গেলেন নুনো মেন্ডেস ● দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বার্তা নিয়ে লালমোহনে স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ ● বিপজ্জনক রাসায়নিক নিয়ন্ত্রণে রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ ● জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর,২০২৬, ০৪:৫৪ পিএম
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

জাতীয় সংসদে বিএনপি ‘টিয়া পাখির মতো মিথ্যা কথা বলছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে ‘ফিটনেসবিহীন গাড়িতে’ তুলে দেওয়ার উপমা দিয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের সমালোচনা করেছেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সালাহউদ্দিন আহমদ যেভাবে প্রধানমন্ত্রীকে ফিটনেসবিহীন গাড়িতে তুলে দিয়েছেন, তাতে প্রধানমন্ত্রী হয়তো আপাতত খুশি আছেন। তবে তাঁকে হাসপাতাল পরিদর্শন, ময়লা পরিষ্কার ও ফুটপাত পরিদর্শনের মতো কাজে যুক্ত হতে হচ্ছে। এতে রাষ্ট্রীয় কাঠামোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আয়োজিত ‘জুলাই সনদের ১ বছর, প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন এনসিপির এই নেতা।

বক্তব্যে বিএনপির বিরুদ্ধে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও তোলেন হাসনাত আব্দুল্লাহ। তাঁর দাবি, সনদের ১৮টি ধারা নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে দলটি। বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও বিএনপি প্রতিটি ক্ষেত্রে জাতির সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেন তিনি।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভারসাম্য নষ্ট হওয়ার পেছনে একটি নির্দিষ্ট গোষ্ঠীর ব্যবসায়িক স্বার্থ কাজ করছে বলেও দাবি করেন হাসনাত। এ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ ও মীর শাহে আলমের মতো ব্যবসায়ীদের নাম উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এসব পরিস্থিতিতে কারা লাভবান হচ্ছেন। তাঁর অভিযোগ, ৫ আগস্টের পর দেশে ফিরে কেউ কেউ প্রভাবশালী মন্ত্রীর ভূমিকায় আবির্ভূত হয়েছেন।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, নতুন করে বিএনপিতে যুক্ত হওয়া ব্যক্তিরা এখন দলটির পক্ষে অবস্থান নিচ্ছেন। তবে দীর্ঘদিন ধরে বিএনপি করা ব্যক্তিদের কেউ কেউ লজ্জায় ক্যামেরার সামনে আসছেন না বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল অলি আহমদ (বীর বিক্রম), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং দলটির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)