Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের কঠোর নির্দেশনা হোয়াইট হাউস ছাড়ছেন ক্যারোলিন লেভিট, উত্তরসূরি হওয়ার দৌড়ে যারা দেশের বাজারে কমল সোনার দাম যুক্তরাজ্যকে ইসলামি প্রজাতন্ত্র বলে নেতানিয়াহুর কটাক্ষ আওয়ামী লীগ প্রোপাগান্ডা ছড়ানোর দল: এমপি সাকিলা ফারজানা চলতি অর্থবছরেই শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি টেকনাফে সাগরে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্র নিখোঁজ আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চলতি অর্থবছরেই শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ১৪ আগস্ট,২০২৬, ০৬:১৮ পিএম
চলতি অর্থবছরেই শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, উপজেলা, জেলা পরিষদ ও পৌরসভাসহ স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতাকর্মীদের আবাসিক ভবন পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনগুলো আয়োজন করতে প্রায় ৫ হাজার থেকে সাড়ে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। বিগত সংসদে অনুমোদিত বাজেটেই এ অর্থের সংস্থান রাখা হয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে।

মীর শাহে আলম আরও বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কমিশনের প্রস্তুতি শেষ হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও অর্থ বিভাগ বৈঠকে বসে কোন নির্বাচনটি আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

লোডশেডিং প্রসঙ্গে প্রতিমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সোলার প্যানেলের ব্যবহার বাড়ানো গেলে বিদ্যুৎ সংকট অনেকটাই কমে আসবে। ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিধি বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, নবায়নযোগ্য বিদ্যুতে বিনিয়োগের খরচ এক বছরের মধ্যেই উঠে আসতে পারে।

এর আগে প্রতিমন্ত্রী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে একটি ফলদ গাছের চারা রোপণ করেন। পরে তিনি ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ, শিশু উদ্যান ও ময়লার ভাগাড় পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি মুজিবুর রহমান চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজান রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, বিসিবির পরিচালক সরফরাজ আহমেদ সরফু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকীসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)