Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের কঠোর নির্দেশনা হোয়াইট হাউস ছাড়ছেন ক্যারোলিন লেভিট, উত্তরসূরি হওয়ার দৌড়ে যারা দেশের বাজারে কমল সোনার দাম যুক্তরাজ্যকে ইসলামি প্রজাতন্ত্র বলে নেতানিয়াহুর কটাক্ষ আওয়ামী লীগ প্রোপাগান্ডা ছড়ানোর দল: এমপি সাকিলা ফারজানা চলতি অর্থবছরেই শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি টেকনাফে সাগরে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্র নিখোঁজ আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট

সিনিয়র রিপোর্টার

প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ০৯:৫৩ পিএম
আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহের ইলেকট্রিক ব্যবসায়ীদের নিয়ে ‘ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ২০২৬’ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ময়মনসিংহ-ঢাকা মহাসড়কসংলগ্ন হাওয়া রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে ইনোভার পণ্যের গুণগত মান, নান্দনিক ডিজাইন, বাজার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ ব্যবসায়িক সাফল্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে ইনোভার ব্যবসায়িক কার্যক্রম ও সার্বিক সাফল্যের চিত্র তুলে ধরে বক্তব্য দেন কোম্পানির সেলস ম্যানেজার মোহাম্মদ হাসানুজ্জামান চৌধুরী এবং জেনারেল ম্যানেজার (জিএম) সাজ্জাদুল ইসলাম। তারা বর্তমান বাজারের ধারা ধরে রেখে আগামী দিনে ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে উপস্থিত ব্যবসায়ীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এ সময় ইনোভার পণ্যের গুণগত মান, নকশা ও বাজারচাহিদা নিয়ে স্থানীয় ইলেকট্রিক ব্যবসায়ীদের মতামত ও গুরুত্বপূর্ণ পরামর্শ নেওয়া হয়। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও মতবিনিময় করেন আয়োজকরা।

ময়মনসিংহে ইনোভার একমাত্র ডিস্ট্রিবিউটর মোহাম্মদ সম্রাট হোসেন উপস্থিত ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে ভবিষ্যতে ব্যবসায়ীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ময়মনসিংহ ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন। তিনি ইনোভার সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

ময়মনসিংহের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক ইলেকট্রিক ব্যবসায়ীর অংশগ্রহণে অনুষ্ঠানটি একপর্যায়ে মিলনমেলায় পরিণত হয়। আলোচনা ও মতবিনিময় শেষে আকর্ষণীয় র‌্যাফেল ড্র এবং মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)