Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

শেরপুরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া ঢাকাকে বাসযোগ্য করতে সরকার-নাগরিকের সম্মিলিত উদ্যোগ জরুরি হিলি স্থলবন্দর দিয়ে এলো ভারতীয় কাঁচা মরিচ যাত্রা শুরু করলো আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮০ মুক্তাগাছায় গণমাধ্যমকর্মীর জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়েছে পরিবার ১৭ বছরের বঞ্চনার কারণেই জুলাই অনিবার্য হয়ে উঠেছিল’: রাবি উপাচার্য বিরোধী দল ছাড়াই কাল সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে কারও নয়: রুহুল কবির রিজভী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মুক্তাগাছায় গণমাধ্যমকর্মীর জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৩ আগস্ট,২০২৬, ০৯:৪৫ পিএম
মুক্তাগাছায় গণমাধ্যমকর্মীর জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মুরারীপুর মৌজায় এক গণমাধ্যমকর্মীর মালিকানাধীন জমি অবৈধভাবে দখল করে জোরপূর্বক হাতিয়ে নেওয়ার পাঁয়তারা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গণমাধ্যমকর্মী শাকিল আহমেদ নিরাপত্তা ও আইনগত প্রতিকার চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং ২৯৫।

অভিযোগে বলা হয়, মুক্তাগাছা উপজেলার মুরারীপুর মৌজায় তার খরিদকৃত ০.০৯৭৫০০ শতাংশ জমি স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল রশিদ মজনু (৬৫) এবং তার তিন ছেলে মোহন (৪৩), কাশেম (৩২) ও মানিক (৩০) দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছেন।

ভুক্তভোগীর দাবি, আওয়ামী লীগ সরকারের সময় প্রভাব খাটিয়ে রাতারাতি তার জমিতে মাটি ভরাট করে অবৈধভাবে ইটভাটা স্থাপন করা হয়। পরে সেখানে ইট পোড়ানোর চিমনি নির্মাণ করে বাণিজ্যিকভাবে ইট উৎপাদন শুরু করা হয়। এতে শুধু তার জমিই দখল হয়নি, বরং আশপাশের আবাসিক এলাকা, স্কুল, মাদ্রাসা, গাছপালা, গবাদিপশু ও পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

শাকিল আহমেদ বলেন, একজন গণমাধ্যমকর্মী হওয়া সত্ত্বেও তিনি দীর্ঘদিন ধরে হুমকির মুখে নিজ গ্রামের বাড়িতে যেতে পারছেন না। তার অভিযোগ, চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহযোগী হানিফের ছেলে জাহাঙ্গীর তাকে প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছেন, জমির দখল নিতে গেলে মঞ্জুরুল রশিদ মজনু তাকে ইটভাটার চুলায় পুড়িয়ে হত্যা করবে।

তিনি আরও অভিযোগ করেন, মঞ্জুরুল রশিদ মজনুর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তার অনুসারীরা রাতের আঁধারে তুলে নিয়ে নির্যাতন চালায়। ফলে ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পান না। তার দাবি, মজনু ও তার ছেলেদের অত্যাচারে গ্রামের অনেক পরিবার এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। এমনকি সংখ্যালঘু হিন্দু পরিবারের সদস্য অজয়ও পরিবারসহ বাড়িছাড়া রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে, ভুক্তভোগী জানান, সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে মিথ্যা ও মানহানিকর তথ্যও প্রচার করা হচ্ছে। এ বিষয়ে তিনি কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)