Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

শেরপুরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া ঢাকাকে বাসযোগ্য করতে সরকার-নাগরিকের সম্মিলিত উদ্যোগ জরুরি হিলি স্থলবন্দর দিয়ে এলো ভারতীয় কাঁচা মরিচ যাত্রা শুরু করলো আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮০ মুক্তাগাছায় গণমাধ্যমকর্মীর জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়েছে পরিবার ১৭ বছরের বঞ্চনার কারণেই জুলাই অনিবার্য হয়ে উঠেছিল’: রাবি উপাচার্য বিরোধী দল ছাড়াই কাল সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে কারও নয়: রুহুল কবির রিজভী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফুলবাড়ীয়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৩ আগস্ট,২০২৬, ০৬:২৯ পিএম
ফুলবাড়ীয়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক, সহজ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংক পিএলসি, ফুলবাড়ীয়া শাখার উদ্যোগে দুই দিনব্যাপী কাস্টমার ক্যাশলেস ক্যাম্পেইন শুরু হয়েছে।

‎সোমবার (৩ আগস্ট) সকাল ১০টায় উপজেলা সদরের ফুল্লরা শপিং সেন্টারের সামনে আয়োজিত ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ হুমায়ুন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া শাখার ব্যবস্থাপক আবু সাঈদ মোহাম্মদ ফখরুল আলম। এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাইদুল হক, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মাজহারুল হক, বিআরডিবি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রওশন জাহান, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, ব্যাংকের কর্মকর্তা আশরাফ হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎পূবালী ব্যাংক পিএলসি থেকে "ঐতিহ্যের পথ বেয়ে অর্থনৈতিক অগ্রগতি" স্লোগানকে সামনে রেখে এক লক্ষ কোটি টাকারও বেশি আমানত সংগ্রহের ঐতিহাসিক মাইলফলক অর্জন উপলক্ষে বিশেষ গ্রাহকসেবা কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে আয়োজিত এই ক্যাশলেস ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আধুনিক ব্যাংকিং সেবা সহজলভ্য করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

‎উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ বলেন, ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে আর্থিক লেনদেন পরিচালনা করলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। ডিজিটাল ব্যাংকিং সেবার সম্প্রসারণ মানুষের সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি দুর্নীতি প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি সবাইকে নিরাপদ, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান।

‎প্রধান অতিথির বক্তব্যে পূবালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ হুমায়ুন মিয়া বলেন, পূবালী ব্যাংক সবসময় গ্রাহকবান্ধব ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। এক কোটিরও বেশি গ্রাহকের আস্থা অর্জন ব্যাংকের জন্য গৌরবের একটি মাইলফলক। এই ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও গ্রাহকদের চাহিদা অনুযায়ী আরও উন্নত ও যুগোপযোগী সেবা চালু করা হবে।

‎দুই দিনব্যাপী এ ক্যাম্পেইনে আগত গ্রাহকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ব্যাংক হিসাব খোলার সুযোগ, তাৎক্ষণিক ফ্রি ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপে নিবন্ধন, হিসাবের সঙ্গে বায়োমেট্রিক সংযুক্তিকরণ এবং ব্যবসায়ীদের জন্য POS Bangla QR আবেদনের সুবিধাসহ বিভিন্ন আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)