Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ২০ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

গোল না খেয়ে জিততে চায় ব্রাজিল বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ল পেনশন ও অবসর সুবিধা শিহাব শাহীনের ছবিতে বিদুষী বর্ণিতা নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫ বর্তমান সরকারও একদলীয় শাসনের চেষ্টা করছে: জামায়াত আমির শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যই জাতি গঠনের প্রধান বিনিয়োগ: প্রধানমন্ত্রী শাহে আলম-কাণ্ডে অস্বস্তিতে বিএনপির সংসদ সদস্যরা প্রতিমন্ত্রীকে নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সম্পাদক গ্রেফতার, কারাগারে প্রেরণ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ২০ জুন,২০২৬, ১২:১৯ এ এম
ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

rupalibangla শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি:

দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও বিশ্বমানের করে গড়ে তুলতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত ‘লিডার্স ট্রেনিং সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করছে এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যেই মাধ্যমিক স্তরের শুরু থেকে শিক্ষার্থীদের দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা পাঠ্যক্রমে বাধ্যতামূলক করা হচ্ছে।

তিনি বলেন, “শুধু সনদনির্ভর শিক্ষা নয়, বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। ভবিষ্যতের শ্রমবাজারের চাহিদা পূরণে কারিগরি শিক্ষার বিকল্প নেই।”

শিক্ষামন্ত্রী আরও জানান, সম্প্রতি পাবলিক পরীক্ষা আইন পাস হওয়ায় এখন থেকে ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নফাঁস, নকল বা পরীক্ষাসংক্রান্ত অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, “প্রযুক্তির অপব্যবহার করে যারা পরীক্ষায় অনিয়ম করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।”

উচ্চশিক্ষার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, সবাইকে উচ্চশিক্ষার দিকে ঠেলে দিয়ে বেকারত্ব বাড়ানো কোনো সমাধান নয়। বরং কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে হবে।

তিনি জানান, দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে সরকার বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণ করা হবে।

সেমিনারে রোটারি বাংলাদেশের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা শিক্ষার মানোন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)