Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়ে সাড়ে ১২ হাজার কোটি টাকা ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে লালমোহনে সংবর্ধনা থার্ড টার্মিনাল চালুর পর এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য বিশ্বকাপের পর পর্তুগালের দায়িত্ব ছাড়ছেন মার্তিনেজ পরীমণিকাণ্ডে বাধ্যতামূলক অবসরে গোলাম সাকলায়েন ইউকে ভিসা থাকলেই ঘুরতে পারবেন ২২টি দেশ স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি সেই ভাইরাল লোকশিল্পী লাইলী বেগম পেলেন ৩ লাখ টাকার সরকারি অনুদান ২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি ১৯ লাখ কর্মসংস্থানের লক্ষ্য: পর্যটনমন্ত্রী শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিবুল, সম্পাদক দস্তগীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন,২০২৬, ০৬:১৬ পিএম
ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিবুল, সম্পাদক দস্তগীর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির ১১তম সাধারণ নির্বাচনে সভাপতি পদে ড. মো. মহিবুল আহসান এবং সাধারণ সম্পাদক পদে মো. গোলাম দস্তগীর নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) ইউজিসি অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক ও প্রধান নির্বাচন কমিশনার মোছা. জেসমিন পারভীন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিত ড. মহিবুল আহসান ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক এবং গোলাম দস্তগীর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। নবনির্বাচিত ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি মুহাম্মদ মাসুদ হোসেন ও মোহাম্মদ ইউসুফ আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক ও প্রচার সম্পাদক মো. ইকরামুল ইসলাম অপু, কোষাধ্যক্ষ শরীফুল ইসলাম এবং সদস্য মোহাম্মাদ আব্দুস সালাম, রায়হান মিয়া ও মোহাম্মদ নুর ইসলাম চৌধুরী।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইউজিসির জেনারেল সার্ভিসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অতিরিক্ত পরিচালক শিবানন্দ শীল এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ আবদুল মান্নান।

প্রধান নির্বাচন কমিশনার জেসমিন পারভীন বলেন, ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিনি কমিশনের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানান।

নির্বাচিত সভাপতি মহিবুল আহসান তাঁর বক্তব্যে ইউজিসির সব কর্মকর্তার প্রতিনিধি হিসেবে কাজ করার প্রতিশ্রূতি ব্যক্ত করেন। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বিভেদ ও বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করা এবং যোগ্যতা ও কর্মদক্ষতার মূল্যায়নে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)