Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

‘অহংকারী হয়ে উঠেছিলাম, ভেবেছিলাম এই সাফল্যের শেষ নেই’: সামান্থা ধর্মীয় অবমাননার প্রতিবাদে রাবিতে সনাতনী শিক্ষার্থীদের বিক্ষোভ বিএনপির প্রতিশ্রুতিই জনগণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী যাত্রা ও সার্কাসের অনুমতি দেবে মন্ত্রণালয়, অশ্লীলতা করলে কঠোর ব্যবস্থা: সংস্কৃতিমন্ত্রী লালমোহনে গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদণ্ড ময়মনসিংহের ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ দেশে একদিনে হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সুন্দরবন উপকূলে অবাধে ধ্বংস হচ্ছে মৎস্যসম্পদ: হুমকিতে জীববৈচিত্র্য রেলযাত্রা নিরাপদ করতে ইলেকট্রিক ট্র্যাকশনের সিদ্ধান্ত মালয়েশিয়াতে পড়ার সুযোগ কুবি শিক্ষার্থীদের, আবেদন শুরু আজ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ময়মনসিংহের ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ

রবিউল ইসলাম হৃদয়, ময়মনসিংহ

প্রকাশ : বুধবার, ১৭ জুন,২০২৬, ০৮:১৮ পিএম
ময়মনসিংহের ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ

নিত্যপণ্যের বাজারে সাধারণ মানুষকে স্বস্তি দিতে দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে মৌলভীবাজার সফরের অংশ হিসেবে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া কলেজ মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করেন। ঢাকা ও মৌলভীবাজারের বাইরে উদ্বোধনী এই কেন্দ্রীয় কর্মসূচিতে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত করা হয় ময়মনসিংহের ত্রিশাল উপজেলাকে।প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের সিংরাইল গ্রামে এক উৎসবমুখর পরিবেশে প্রাথমিকভাবে ৬৫৯টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এই ফ্যামিলি কার্ড হস্তান্তর করা হয়।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার কাঁঠাল ইউনিয়নের সিংরাইল গ্রামে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রিশালের সংসদ ডাঃ মাহবুবুর রহমান লিটন।

ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে ও ত্রিশালের সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূইয়া, যুগ্ন আহবায় আতাউর রহমান শামীম, মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, আনিছুজ্জামান মৃধা, জিয়াউল হাসান জামিল, আঃ আউয়াল ফরাজী, আঃ মতিন, কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ফ্যামিলি কার্ড পেয়ে গ্রামের সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয়রা সরকারের এই সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)