Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● স্পর্শ না করেও যৌন হেনস্তা, পরিচালকের বিরুদ্ধে স্বরার অভিযোগ ● ইরানে পারিবারিক সম্মান রক্ষায় কিশোরীকে হত্যা, বাবা ও অধ্যক্ষ গ্রেপ্তার ● পল্লবী-মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে বাসে আগুন ● ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস ● আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝলে উত্তর দেন’ ● গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন ● পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক ● রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ ● ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ● লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইরানে পারিবারিক সম্মান রক্ষায় কিশোরীকে হত্যা, বাবা ও অধ্যক্ষ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ১১:০৪ পিএম
ইরানে পারিবারিক সম্মান রক্ষায় কিশোরীকে হত্যা, বাবা ও অধ্যক্ষ গ্রেপ্তার

ইরানে পারিবারিক তথাকথিত সম্মান রক্ষার নামে ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীকে হত্যার অভিযোগে তার বাবা ও সংশ্লিষ্ট স্কুলের অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এ গ্রেপ্তারের ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে ঘটনাটি ‘অনার কিলিং’ বা পারিবারিক সম্মান রক্ষার নামে হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। মৃত্যুর আগে ওই কিশোরী নিজের জীবনের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেও তাকে সুরক্ষা দিতে স্কুল কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় প্রশাসন ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহত কিশোরী কয়েক দিন আগেই পরিবারের পক্ষ থেকে প্রাণনাশের আশঙ্কার কথা জানিয়েছিল। বিষয়টি জানার পরও স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে স্কুলের অধ্যক্ষকে এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে কিশোরীর বাবা কিউমার্স সায়াদিকে গ্রেপ্তার করা হয়েছে।

স্কুল ও বাড়িতে নির্যাতনের অভিযোগ

‘হানা হিউম্যান রাইটস অর্গানাইজেশন’ সোমবার জানিয়েছে, সায়াদির ব্যক্তিগত জীবনসংক্রান্ত একটি বিষয় জানার পর স্কুল কর্তৃপক্ষ তার বাবা কিউমার্স সায়াদিকে ডেকে পাঠায়। ধারণা করা হচ্ছে, এক কিশোরের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্কের বিষয়টি নিয়ে এ ঘটনা ঘটে। তবে স্কুলের অধ্যক্ষ দাবি করেছেন, ওই সম্পর্কের কারণে তার বাবাকে ডাকা হয়নি।

হানা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সূত্রের বরাতে বলা হয়েছে, স্কুলের বাইরে সহপাঠীদের সামনেই সায়াদির বাবা তাকে মারধর করেন এবং বারবার দেয়ালে মাথা আঘাত করেন। পরে বাড়িতেও তার ওপর নির্যাতন চালানো হয়। একপর্যায়ে বাবা তাকে ভবন থেকে নিচে ফেলে দেন বলে অভিযোগ করেছে সংস্থাটি।

অন্যান্য তথ্যে বলা হয়েছে, ওই কিশোরী ভবনের পঞ্চম তলা থেকে পড়ে মারা যায়।

তবে কারমানশাহ শিক্ষা বিভাগ এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে। তাদের দাবি, কিশোরীর বাবা তার একাডেমিক নথিপত্র সংগ্রহ এবং পশ্চিম ইরানের গিলান-এ গার্ব শহরে মেয়ের বদলির ব্যবস্থা করতে স্কুলে এসেছিলেন। শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টার দিকে বাবা ও মেয়ে একসঙ্গে স্কুল থেকে বেরিয়ে যান।

শিক্ষা বিভাগের জনসংযোগ পরিচালক জাহাঙ্গীর আগাই জানিয়েছেন, সায়াদি তার সৎমায়ের সঙ্গে বসবাস করতেন এবং পারিবারিক বিরোধের মধ্যে ছিলেন। তাকে নিজ শহরে ফিরে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলেও ধারণা করা হচ্ছে।

কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ এবং হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। ঘটনাটি ঘিরে ইরানে নারী ও শিশুদের নিরাপত্তা এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)