Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● স্পর্শ না করেও যৌন হেনস্তা, পরিচালকের বিরুদ্ধে স্বরার অভিযোগ ● ইরানে পারিবারিক সম্মান রক্ষায় কিশোরীকে হত্যা, বাবা ও অধ্যক্ষ গ্রেপ্তার ● পল্লবী-মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে বাসে আগুন ● ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস ● আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝলে উত্তর দেন’ ● গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন ● পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক ● রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ ● ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ● লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝলে উত্তর দেন’

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৯:৪২ পিএম
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝলে উত্তর দেন’

অভিন্ন সুরে আজানকে প্রাতিষ্ঠানিক শিল্প হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়ার প্রস্তাব দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন। তিনি বলেছেন, আজান একটি সুন্দর শিল্প। তবে এর প্রাতিষ্ঠানিক চর্চা বা প্রশিক্ষণের ব্যবস্থা না থাকায় যে যেভাবে ইচ্ছা আজান দিয়ে থাকেন। ফলে আজানের শিল্পসৌন্দর্য যথাযথভাবে প্রতিষ্ঠিত হচ্ছে না।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ প্রস্তাব দেন বীথিকা বিনতে হোসাইন।

বাংলাদেশ মুসলিম-অধ্যুষিত দেশ উল্লেখ করে তিনি বলেন, ঢাকাকে মসজিদের শহর বলা হয়। মানুষের বাসা কিংবা অফিসের পাশের মসজিদ থেকে প্রতিদিন আজানের ধ্বনি শোনা যায়। আজানের অর্থও অত্যন্ত সুন্দর। এর মাধ্যমে মানুষকে কল্যাণ ও মুক্তির পথে আহ্বান জানানো হয়। আজানের শব্দ শুনে মানুষের মধ্যে নামাজের প্রতি আগ্রহ ও আকর্ষণ তৈরি হওয়া উচিত।

বীথিকা বিনতে হোসাইন বলেন, আজানের কোনো প্রাতিষ্ঠানিক শিল্পচর্চা গড়ে ওঠেনি। যে যেভাবে ইচ্ছা আজান দিয়ে থাকেন। অথচ আজান অত্যন্ত সুন্দর একটি শিল্প। কিন্তু সেটি প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হচ্ছে না। এ অবস্থায় মুয়াজ্জিন ও খতিবদের জন্য প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ অথবা অন্য কোনো মাধ্যমে আজানের শিল্পরূপ প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়ার অনুরোধ জানান তিনি।

এ সময় জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ‘আপনার প্রশ্ন বুঝলাম না। মাননীয় মন্ত্রী, আপনি বুঝে থাকলে উত্তর দেন।’

জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় বলেন, ‘আসলে প্রশ্নটা আমার কাছে স্পষ্ট নয়। তবে উনি নোটিশ দিলে আমি এর উত্তর দিতে চেষ্টা করব।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)