Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে: যুবদল সাধারণ সম্পাদক ● মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা, সভাপতি ইশরাক ● গাজীপুরে গুলিভর্তি পিস্তল হারালেন এএসআই, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা ● বড়দিনে ২ কোটি টাকা অনুদান চেয়েছিল ট্রাস্ট, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি ● শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের ● লালমোহনে পূর্বশত্রুতার জেরে গরুর খোঁয়াড়ে আগুন দেওয়ার অভিযোগ ● লবণাক্ত জমিতে মাচায় তরমুজ চাষ করে লাভের স্বপ্ন দেখছেন চার বন্ধু ● শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগের সহিংসতার দায় জামায়াতের আমির এড়াতে পারেন না: রাশেদ খাঁন ● টেকনাফে মাছ ধরার নৌকায় বজ্রপাত, জেলে নিহত, আহত ৫ ● রাতের আকাশে সূর্যের আলো বিক্রির পরিকল্পনা, ২০৩৫ সালের লক্ষ্য ৫০ হাজার স্যাটেলাইট
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমোহনে পূর্বশত্রুতার জেরে গরুর খোঁয়াড়ে আগুন দেওয়ার অভিযোগ

লালমোহন (ভোলা) সংবাদদাতা

প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ০৮:০১ পিএম
লালমোহনে পূর্বশত্রুতার জেরে গরুর খোঁয়াড়ে আগুন দেওয়ার অভিযোগ

ভোলার লালমোহনে পূর্বশত্রুতার জেরে গরুর খোঁয়াড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে খোঁয়াড়টি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের তাপে চারটি গরুর শরীরে ফোসকা পড়েছে। এ ছাড়া একটি গরুর পেছনের পায়ে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছমেদেগো বাড়ির মনিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার শামসুদ্দিন মিয়ার গরুর খোঁয়াড় ভেঙে যাওয়ায় তিনি সেটি পুনরায় মেরামতের উদ্যোগ নেন। এ সময় একই বাড়ির মোস্তফা ও তাঁর লোকজন বাধা দেন। পরে শামসুদ্দিনের চারটি গরু পাশের মনিরের বাড়ির একটি খোঁয়াড়ে রাখা হয়। অভিযোগ, ওই রাতেই দুর্বৃত্তরা খোঁয়াড়টিতে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় ব্যবসায়ী ফিরোজ ও নুর আলম আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। তাঁদের ডাক শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই খোঁয়াড়টি পুড়ে যায় এবং গরুগুলো আগুনের তাপে আহত হয়।

শামসুদ্দিন মিয়ার ছেলে মো. সোহেল অভিযোগ করে বলেন, সোমবার দিবাগত রাত ১টার দিকে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। এ সময় একই বাড়ির মোস্তফা, জুয়েল, মহিউদ্দিন, কাশেম, রেনু বিবি ও মুক্তা বেগমসহ কয়েকজন দলবদ্ধ হয়ে তাঁদের গরুর খোঁয়াড়ে আগুন দেন। এতে তাঁদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ফিরোজ ও নুর আলম বলেন, তাঁরা খোঁয়াড়ে আগুন জ্বলতে দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অভিযোগের বিষয়ে মোস্তফা বলেন, ‘আমরা এ বিষয়ে কিছুই জানি না।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)