Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● যুক্তরাষ্ট্রের নির্বাচনে ফের জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান ● কৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই: প্রধানমন্ত্রী ● লালমোহনে বহিষ্কৃত যুবদল নেতার নেতৃত্বে মিছিল, প্রকাশ্যে হুমকির অভিযোগ ● শীতকালীন সবজি চাষের প্রস্তুতি, চরফ্যাশনের হাটে হাটে চারার পসরা ● পোশাকশিল্পে যা ঘটছে, তা স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ● ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৬৬ ● ‘ট্রাম্পকে তুলে ডাস্টবিনে ফেলার’ ভিডিও ভাইরাল ● পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ● অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা বাড়াতে চায় চীনা প্রতিষ্ঠান সিআরসিসি ● চীনা কমিউনিস্ট পার্টির নেতা লিউ হাইশিংয়ের জাতীয় জাদুঘর পরিদর্শন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে: যুবদল সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ১০:৫২ পিএম
বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে: যুবদল সাধারণ সম্পাদক

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি।

মঙ্গলবার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আয়োজিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।

অবস্থান কর্মসূচিতে গাজীপুর মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

কর্মসূচিতে নূরুল ইসলাম নয়ন বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো মহল যেন রাজনৈতিক উদ্দেশ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনজীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সতর্ক অবস্থান নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, গাজীপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এ অঞ্চলে বিপুলসংখ্যক পোশাক কারখানা ও শিল্পপ্রতিষ্ঠান রয়েছে, যেখানে লাখ লাখ শ্রমিক কাজ করেন। তাই শিল্পকারখানার স্বাভাবিক পরিবেশ ও উৎপাদন কার্যক্রম বজায় রাখা জাতীয় অর্থনীতির স্বার্থেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুবদলের সাধারণ সম্পাদক বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। শ্রমিকদের অধিকার ও জীবনমান উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তবে কোনো পক্ষ যেন শ্রমিকদের অসন্তোষকে কাজে লাগিয়ে সহিংসতা, ভাঙচুর কিংবা জনদুর্ভোগ সৃষ্টির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সবার রয়েছে। তবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে এসব কর্মসূচি পালন করতে হবে। জনসাধারণের চলাচল, ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানার উৎপাদন যাতে বাধাগ্রস্ত না হয়, সেদিকেও নজর দিতে হবে।

অবস্থান কর্মসূচিতে গাজীপুরের শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এ অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে শুধু শ্রমিক ও শিল্পমালিকরাই ক্ষতিগ্রস্ত হবেন না, এর নেতিবাচক প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতি ও রপ্তানি বাণিজ্যেও।

এ সময় সাধারণ মানুষের জানমাল রক্ষা, শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে গাজীপুর মহানগর ও জেলা বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাসস

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)