Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আলোচিত কৃষক কবির হোসেন আর নেই আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: নাহিদ রাবি মার্কেটিং ক্লাবের সভাপতি রাফিদ, সম্পাদক মাহফুজ মামলা জটের কারণে শূন্য পদে শিক্ষক নিয়োগ আটকে আছে: শিক্ষামন্ত্রী রাবিতে আলঝেইমার ও ক্যান্সার নিরাময় বিষয়ক সেমিনার প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও’র সাক্ষাৎ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট পরীক্ষা-ফল প্রকাশে দীর্ঘসূত্রতার প্রতিবাদে কুবির আইন বিভাগের অফিসকক্ষে তালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কাতারের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ১২:৫৬ পিএম
কাতারের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত ১৩

কাতারের রাস লাফান শিল্প কমপ্লেক্সের একটি গ্যাস প্রক্রিয়াকরণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১৩ জন নিহত এবং আরও কয়েক ডজন শ্রমিক আহত হয়েছেন। নিহতদের সবাই ভারত ও পাকিস্তানের নাগরিক বলে জানিয়েছে কাতার কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুন) কাতারের জ্বালানিমন্ত্রী সাদ আল-কাবি এ তথ্য জানান।

তিনি বলেন, রাস লাফান শিল্প এলাকায় অবস্থিত বারজান গ্যাস প্রক্রিয়াকরণ কারখানায় রোববার সন্ধ্যায় একটি ‘প্রযুক্তিগত দুর্ঘটনা’র কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রাণহানির পাশাপাশি বহু শ্রমিক আহত হন। তবে আহতদের মধ্যে কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

জ্বালানিমন্ত্রী জানান, কারখানাটি জরুরি রক্ষণাবেক্ষণের কারণে ২০২৫ সালের ডিসেম্বর থেকে বন্ধ ছিল। মাত্র দুই দিন আগে উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হওয়ার পরই এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, বিস্ফোরণে কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি। রাষ্ট্রীয় মালিকানাধীন QatarEnergy এলএনজি কার্যক্রম স্বাভাবিক রাখতে কাজ করছে এবং দেশের রফতানি সক্ষমতার ওপর এ ঘটনার কোনো প্রভাব পড়বে না।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পর আহত ৬৬ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের সবাই ভারত ও পাকিস্তানের নাগরিক।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সাদ আল-কাবি। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি কোনো নাশকতা বা শত্রুতামূলক কর্মকাণ্ডের ফল নয়। পাশাপাশি পরিবেশগত কোনো ঝুঁকি বা দূষণের আশঙ্কাও নেই।

এদিকে, বিস্ফোরণের ফলে রাস লাফান বন্দর, এলএনজি অবকাঠামো কিংবা অন্যান্য লজিস্টিক কার্যক্রমের কোনো ক্ষতি হয়নি বলেও নিশ্চিত করেছে কাতার কর্তৃপক্ষ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)