Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কলকাতায় জয়ার জয়জয়কার জামায়াতে যোগ দিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আপনি মন্ত্রী হয়েছেন: হাসনাত বিডা, বেজা, পিপিপি কর্তৃপক্ষ বিলুপ্ত, সংসদে ‘ইনভেস্ট বাংলাদেশ’ বিল পাস জুলাই গণঅভ্যুত্থান ছিলো ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ যুক্তরাষ্ট্রকে আইআরজিসির হুঁশিয়ারি বিয়ে করেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল? ২০২৫–২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান ১৭.৫১ শতাংশ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চার মাসে প্রাণহানি ছাড়াল ৬৭১

২৪ ঘণ্টায় হামে আরও ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই,২০২৬, ০৫:২৮ পিএম
২৪ ঘণ্টায় হামে আরও ৭ জনের মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত হামে এবং ছয়জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৭১ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৮৬৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। ফলে ১৫ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ২৪৪ জনে।

একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৭৩৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৯৬ হাজার ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯২ হাজার ৩৮৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)