Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ১১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প তেল রপ্তানি পথ খুঁজছে যুক্তরাষ্ট্র মৃত্যুঞ্জয়ী সুরবাকেনের হাত ধরে বিশ্বকাপে নরওয়ের ইতিহাস ঢামেককে মানবিক প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদার স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি তুষার, সম্পাদক মিরন ‘পাকিস্তান ভাঙার ইচ্ছা শেখ মুজিবের ছিল না, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’ বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ জরুরি নির্দেশনা মেগা প্রকল্পে ব্যয় কমাতে উন্নত ফিজিবিলিটি স্টাডির বিকল্প নেই আমিনবাজারে ১.২ কিলোমিটার মহাসড়কজুড়ে বর্জ্য অপসারণ ও নিমগাছ রোপণ করা হবে ভোমরা স্থলবন্দরে রপ্তানিতে ধস, বছরে আয় কমেছে ১,৫১৪ কোটি টাকা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৮৬

নিউজ ডেস্ক

প্রকাশ : শনিবার, ১১ জুলাই,২০২৬, ০৫:২২ পিএম
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৮৬

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৭৮৬ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

শনিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হলেও এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১১ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৩ জনে।

এদিকে, গত একদিনে ৮৪ জনের শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৭০২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ১০ হাজার ৬০১ জনের এবং পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৪১০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৩ হাজার ৪৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৯ হাজার ৭৬২ জন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)