Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ২০ হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি রাবি ইউনিটের সভাপতি আলফাজ, সম্পাদক নাহিদ নতুন ওয়েব ফিল্মে নুসরাত ফারিয়া তদন্ত ও অন্তর্বর্তীকালীন আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি বাংলা QR লেনদেনে প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে ‘ফ্রেশ স্টার্ট’ জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ নরসিংদী রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মাস্টার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলা QR লেনদেনে প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ০৭:৫৪ পিএম
বাংলা QR লেনদেনে প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক

ডিজিটাল লেনদেন আরও জনপ্রিয় করতে বাংলা QR-ভিত্তিক লেনদেনে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ‘Bangla QR’ কোডভিত্তিক সব লেনদেনে ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি (IRF) শূন্য নির্ধারণ করা হয়েছে। ফলে এসব লেনদেনে ইস্যুয়ার প্রতিষ্ঠান কোনো ফি বা সার্ভিস চার্জ নিতে পারবে না।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বাজারভিত্তিক পেমেন্ট ব্যবস্থা সহজ করা এবং ক্ষুদ্র ও প্রান্তিক পণ্য ও সেবা বিক্রেতাদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় আনতে ‘Bangla QR’ কোডভিত্তিক পরিশোধ ব্যবস্থা চালু করা হয়েছে।

বাংলা QR লেনদেন সম্প্রসারণে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে মাসিক ভিত্তিতে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে একজন রিটেইল হিসাবের মাধ্যমে অনবোর্ড করা ক্ষুদ্র ও প্রান্তিক পণ্য বিক্রেতা ও সেবা প্রদানকারীর মার্চেন্ট পেমেন্টে সম্পাদিত প্রতিটি বাংলা QR-ভিত্তিক NPSB লেনদেনের বিপরীতে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত মাসিক প্রণোদনা দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট অ্যাকুয়ারিং প্রতিষ্ঠানকে লেনদেনের পরিমাণের ০.১০ শতাংশ এবং ইস্যুয়ার প্রতিষ্ঠানকে ০.২০ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হবে।

তবে প্রণোদনা পাওয়ার উদ্দেশ্যে কৃত্রিমভাবে একটি লেনদেনকে ভাগ করে একাধিক ছোট লেনদেনে পরিণত করা বা ‘Transaction Structuring’ করা যাবে না। একইভাবে ব্যর্থ (failed), বাতিল (reversed), ফেরত দেওয়া (refunded), চার্জব্যাক (chargeback), বিতর্কিত (disputed) কিংবা পরবর্তী সময়ে বাতিল হওয়া লেনদেনের বিপরীতেও প্রণোদনা দেওয়া হবে না।

বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লেনদেনের রেকর্ড, মার্চেন্ট-সংক্রান্ত তথ্য, নিবন্ধন-সংক্রান্ত তথ্য ও সহায়ক নথি যাচাই করতে পারবে। অতিরিক্ত, কৃত্রিম বা ত্রুটিপূর্ণ লেনদেনের বিপরীতে ভুলভাবে দেওয়া প্রণোদনা ফেরত নেওয়া অথবা পরবর্তী প্রণোদনার সঙ্গে সমন্বয় করার সুযোগও রাখা হয়েছে।

এ ছাড়া কোনো মার্চেন্টের অস্বাভাবিক সংখ্যক বা অস্বাভাবিক ধরনের লেনদেন পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট অ্যাকুয়ারিং প্রতিষ্ঠানকে তা পর্যবেক্ষণ, যাচাই ও পর্যালোচনা করতে হবে। কৃত্রিমভাবে লেনদেন বিভাজন, ক্যাশ-আউট বা অন্য কোনো ধরনের অপব্যবহার প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

অপব্যবহার প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দেওয়া প্রণোদনা ফেরত নেওয়াসহ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।

বাংলা QR লেনদেনের ফি-সংক্রান্ত নতুন নির্দেশনা আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে। একই তারিখ থেকে প্রণোদনা-সংক্রান্ত নির্দেশনাও কার্যকর হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)