নিজস্ব প্রতিবেদক
এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে দাম বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা। নতুন দাম শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
এ ছাড়া—
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।
এর আগে, সর্বশেষ শুক্রবার সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে দাম কমানো হয়েছিল ৩ হাজার ২৬৬ টাকা।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি রুপার দাম—
২২ ক্যারেট: ৪ হাজার ৮৯৯ টাকা
২১ ক্যারেট: ৪ হাজার ৬৬৬ টাকা
১৮ ক্যারেট: ৪ হাজার ২৪ টাকা
সনাতন পদ্ধতি: ৩ হাজার ৩৩ টাকা