Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১০ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এটিএমে কার্ড স্পর্শ করেই তোলা যাবে টাকা, নেই আটকে যাওয়ার ভয়

স্টাফ রিপোর্টার

প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৬:৫৬ পিএম
এটিএমে কার্ড স্পর্শ করেই তোলা যাবে টাকা, নেই আটকে যাওয়ার ভয়

এখন থেকে এটিএম বুথে কার্ড প্রবেশ না করিয়েই শুধু স্পর্শ বা ‘ট্যাপ’ করে টাকা তোলা যাবে। স্পর্শহীন বা নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তির এই এটিএম সেবা দেশে চালু করেছে বেসরকারি খাতের সিটি ব্যাংক।

সিটি ব্যাংকের এটিএম বুথে এ সুবিধা পাওয়া গেলেও এর ব্যবহার করতে পারবেন সব ব্যাংকের গ্রাহক। এনএফসি সুবিধাসম্পন্ন কার্ড থাকলে বুথের নির্দিষ্ট স্থানে কার্ডটি স্পর্শ করেই টাকা উত্তোলন, জমা ও অন্যান্য ব্যাংকিং লেনদেন করা যাবে।

সিটি ব্যাংকের দাবি, বাংলাদেশে তারাই প্রথম এনএফসি প্রযুক্তির এটিএম চালু করেছে। বর্তমানে দেশের প্রায় সব ব্যাংকই এনএফসি সুবিধাসম্পন্ন কার্ড দিচ্ছে।

যেভাবে কাজ করবে
প্রচলিত এটিএমে প্লাস্টিক কার্ড মেশিনের নির্দিষ্ট স্লটে প্রবেশ করিয়ে পিন নম্বর দিতে হয়। বিদ্যুৎ বিভ্রাট বা যান্ত্রিক ত্রুটির কারণে অনেক সময় কার্ড মেশিনের ভেতরে আটকে যায়।

এনএফসি প্রযুক্তির এটিএমে কার্ড প্রবেশ করানোর প্রয়োজন নেই। বুথের নির্ধারিত স্থানে কার্ডটি ট্যাপ করলেই মেশিন সেটি শনাক্ত করবে। এরপর পিন নম্বর দিয়ে দ্রুত লেনদেন সম্পন্ন করা যাবে।

সিটি ব্যাংক ইতোমধ্যে নতুন প্রযুক্তির ৭০ থেকে ৮০টি এটিএম স্থাপন করেছে। ভবিষ্যতে নতুন এটিএম স্থাপন বা পুরোনো মেশিন পরিবর্তনের সময় এনএফসি প্রযুক্তির বুথ স্থাপন করা হবে বলে জানিয়েছে ব্যাংকটি।

সিটি ব্যাংকের এটিএম নেটওয়ার্কে এ সেবা চালু হলেও দেশের অন্য ব্যাংকের গ্রাহকরাও এর সুবিধা পাবেন। কারণ, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থার মাধ্যমে একজন গ্রাহক অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করতে পারেন। এ ক্ষেত্রে প্রতি লেনদেনে অতিরিক্ত ১৫ টাকা চার্জ দিতে হয়।

কী কী সুবিধা
এনএফসি প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো, কার্ড মেশিনের ভেতরে প্রবেশ করাতে না হওয়ায় কার্ড আটকে যাওয়ার ঝুঁকি নেই।

প্রচলিত এটিএমে ‘স্কিমিং ডিভাইস’ ব্যবহার করে কার্ডের ম্যাগনেটিক স্ট্রিপের তথ্য চুরির ঝুঁকি থাকে। এনএফসি প্রযুক্তিতে কার্ড সরাসরি সংকেতের মাধ্যমে তথ্য আদান-প্রদান করে। ফলে কার্ড ক্লোনিং বা তথ্য চুরির ঝুঁকি অনেকটাই কমে যায় বলে দাবি সিটি ব্যাংকের কর্মকর্তাদের।

এ ছাড়া কার্ড মেশিনে প্রবেশ করানো ও লেনদেন শেষে বের হওয়ার জন্য অতিরিক্ত সময় লাগে না। ফলে লেনদেন দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।

বারবার এটিএমে কার্ড প্রবেশ করানোর কারণে কার্ডের ম্যাগনেটিক স্ট্রিপ ও ইএমভি চিপে ক্ষয় হতে পারে। নতুন প্রযুক্তিতে কার্ড প্রবেশ করাতে না হওয়ায় এ ধরনের ক্ষয়ও কমবে।

সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক অরূপ হায়দার গণমাধ্যমকে বলেন, “গ্রাহকদের সুবিধার্থে নতুন এই প্রযুক্তির এটিএম চালু করা হয়েছে। এর ফলে গ্রাহকেরা এটিএমে কার্ড না প্রবেশ করিয়ে স্বচ্ছন্দে ও দ্রুত লেনদেন করতে পারবেন।”

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)