Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১০ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রিজার্ভ চুরি মামলা: ৯৭ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৬:২৮ পিএম
রিজার্ভ চুরি মামলা: ৯৭ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে ৯৭ বারের মতো পেছাল মামলাটির তদন্ত প্রতিবেদন জমার তারিখ।

রোববার (৯ আগস্ট) তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা জমা দিতে পারেনি।

এ কারণে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত নতুন করে আগামী ১৪ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয়। ধারণা করা হয়, দেশের ভেতরে থাকা একটি চক্রের সহায়তায় ওই অর্থ পাচার করা হয়েছিল।

এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন।

এর পরদিন, ১৬ মার্চ আদালত মামলাটির তদন্তভার সিআইডির ওপর ন্যস্ত করেন। এরপর থেকে মামলাটি তদন্ত করে আসছে সিআইডি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)